মেসি নয়, পুরো আর্জেন্টিনার বিপক্ষে খেলব: আবদেলকরিম

সিজেডএন স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচের আগে কোনো রকম বাড়তি চাপ নিচ্ছেন না মিসরের তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকরিম। পুরো দল নিয়ে দারুণ আত্মবিশ্বাসী এ উদীয়মান তারকা জানিয়েছেন, লড়াইটা কেবল লিওনেল মেসির বিরুদ্ধে নয়, বরং পুরো আর্জেন্টিনা দলের বিপক্ষে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমরা আর্জেন্টিনার বিপক্ষে খেলছি, শুধু মেসির বিপক্ষে নয়।’
মাঠের বাইরের কোনো আলোচনা বা সমালোচনাকে একেবারেই পাত্তা দিতে রাজি নন এই তরুণ ফুটবলার। নিজের খেলার প্রতি শতভাগ মনোযোগ ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, তিনি এখানে কেবল ফুটবল খেলতেই এসেছেন এবং মাঠের বাইরের কথাবার্তা তার খেলায় কোনো প্রভাব ফেলে না। মাঠে নেমে নিজের সেরাটা দেওয়া এবং ফুটবল উপভোগ করাই তার মূল লক্ষ্য, তাই বাইরে কে কী বলল তা নিয়ে তিনি মোটেও ভাবছেন না।
নিজের ফুটবল ক্যারিয়ার গঠনে দলের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন হামজা। তিনি জানান, জাতীয় দলে যোগ দেওয়ার প্রথম দিন থেকেই সালাহ তাকে এবং পুরো দলকে দারুণভাবে আগলে রেখেছেন। অভিজ্ঞ এ অধিনায়ক নিজের সব অভিজ্ঞতা দলের তরুণদের সঙ্গে ভাগাভাগি করে নেন, যা তাদের প্রতিনিয়ত শিখতে ও অনুপ্রাণিত হতে সাহায্য করছে। সালাহর মতো একজন জীবন্ত কিংবদন্তির পাশে খেলতে পারা এবং তার সাথে ড্রেসিংরুম ভাগ করে নেওয়াকে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় স্বপ্নপূরণ ও সম্মানের বিষয় বলে উল্লেখ করেন হামজা।

টাইব্রেকারের আগে এমবাপ্পের ভিডিও দেখে বাজিমাত মিসরের