মিসরের বিপক্ষে পরিবর্তন হতে পারে আর্জেন্টিনার একাদশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

মিশরের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেদের শুরুর একাদশ সাজাতে নতুন করে ছক কষছে আর্জেন্টিনা। কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করার পর এখন আলবিসেলেস্তেদের পুরো মনোযোগ এ ম্যাচেই। কোচ লিওনেল স্কালোনি একাদশে আমূল পরিবর্তন না আনলেও রক্ষণ, মধ্যমাঠ ও আক্রমণভাগে একটি করে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন।
প্রতিকূল আবহাওয়ার কারণে শনিবারের (৪ জুলাই) অনুশীলন বাতিল করতে হলেও দলের সার্বিক প্রস্তুতিতে এর কোনো প্রভাব পড়েনি। আটলান্টায় রওনা দেওয়ার আগে রবিবারের (৫ জুলাই) চূড়ান্ত অনুশীলনের পরই মূলত স্কালোনি তার শেষ একাদশ নির্ধারণ করবেন। আলবিসেলেস্তে শিবিরে এখন সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু আক্রমণভাগ, বিশেষ করে অধিনায়ক লিওনেল মেসির যোগ্য সঙ্গী কে হবেন তা নিয়ে।
নকআউট পর্ব থেকেই হুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে রাখার পরিকল্পনা থাকলেও, বাঁ গোড়ালিতে পাওয়া চোটের কারণে তিনি এখনো পুরোপুরি ম্যাচ-ফিট নন। সে কারণেই কেপ ভার্দের বিপক্ষে লাউতারো মার্তিনেজ শুরু থেকে খেলার সুযোগ পান। জর্ডানের বিপক্ষে গোল করা লাউতারো গত ম্যাচে মাঠে খুব বেশি প্রভাব ফেলতে না পারলেও মেসির জন্য একটি চমৎকার গোলের সুযোগ তৈরি করেছিলেন, যা প্রতিপক্ষ গোলরক্ষকের দুর্দান্ত সেভে নসাৎ হয়ে যায়। অন্যদিকে দ্বিতীয়ার্ধে আলভারেজ মাঠে নেমে গতি বাড়ালেও উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। ফলে মিশরের বিপক্ষে শেষ পর্যন্ত মেসির পাশে কে থাকবেন সেই সিদ্ধান্ত শেষ মুহূর্ত পর্যন্ত ঝুলেই থাকছে।
রক্ষণভাগেও লেফট-ব্যাক পজিশন নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। ফাকুন্দো মেদিনা গত ম্যাচে খেললেও কেপ ভার্দের বিপক্ষে তার পেশিতে টান লাগে। মঙ্গলবারের (৭ জুলাই) ম্যাচের আগে তিনি পুরোপুরি ফিট হতে না পারলে টুর্নামেন্টের নিয়মিত মুখ নিকোলাস তাগলিয়াফিকো আবারও নিজের জায়গা ফিরে পাবেন। পাশাপাশি মাঝমাঠের সৃজনশীলতা ও ভারসাম্য বাড়াতে লিয়ান্দ্রো পারেদেসকে দেখা যেতে পারে শুরুর একাদশে। পারেদেস ডিপ-লাইং মিডফিল্ডার হিসেবে খেললে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার আরও সামনে এগিয়ে আক্রমণে ভূমিকা রাখতে পারবেন। অন্য বিকল্প হিসেবে ভাবা হচ্ছে নিকোলাস গঞ্জালেসের কথা, যিনি একাদশে এলে আক্রমণের গতি বহুগুণ বাড়বে। এই দুজনের মধ্যে যিনিই সুযোগ পান না কেন, একাদশ থেকে থিয়াগো আলমাদার বাদ পড়ার সম্ভাবনাই বেশি। সব মিলিয়ে বড় কোনো চমক না থাকলেও কেপ ভার্দে ম্যাচের দলটিকে মূল ভিত্তি ধরে সীমিত পরিসরে পরিবর্তন এনেই নকআউটের কঠিন পরীক্ষায় নামতে যাচ্ছেন বিশ্বচ্যাম্পিয়নদের কোচ।

কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়, আর্জেন্টিনার রক্ষণ নিয়ে প্রশ্ন