আমরা বিশ্বকাপ জিততে পারি: ফন ডাইক

আমরা বিশ্বকাপ জিততে পারি: ফন ডাইক
সিটিজেন স্পোর্টস ডেস্ক

একাধিকবার বিশ্বকাপের ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি নেদারল্যান্ডস। এবার সেই অপেক্ষার অবসান করতে মরিয়া ডাচরা। বিশ্বকাপ জেতা নিয়ে আত্মবিশ্বাসী দলটির অধিনায়ক ভার্জিল ফন ডাইক।
বৈশ্বিক আসরে এর আগে বেশ কয়েকবার দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে নেদারল্যান্ডস। ১৯৭৪ সালের ফাইনালে পশ্চিম জার্মানির কাছে হারে তারা। পরের আসরে ডাচদের হৃদয় ভাঙে আর্জেন্টিনা। আর ২০১০ সালে তাদেরকে কাঁদিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। সবশেষ কাতার বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে নেদারল্যান্ডস হারে আর্জেন্টিনার কাছে। পরে হয় চ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা।
ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে ফন ডাইক বলেন, ‘২০২৪ সালের ইউরোতে আমাদের (বিশ্বকাপ দলের) অনেক খেলোয়াড় খেলেছে, যা তাদের জন্য দারুণ এক অভিজ্ঞতা ছিল। সেটা ছিল অনেকেরই প্রথম বড় টুর্নামেন্ট। তাদের অনেকেই এখন ক্যারিয়ারের সেরা সময়ে আছে।’
লিভারপুলের অভিজ্ঞ ডিফেন্ডার ফন ডাইকের বিশ্বাস, এবার বিশ্বকাপ জিতে ইতিহাসের পাতায় নাম তুলতে পারবেন তারা।
ডাইক আরও বলেন, ‘হ্যাঁ, বিশ্বকাপ জিততে পারি। আমাদের দলটা একতাবদ্ধ, আর আমি এই দলকে বিশ্বাস করি। সফল হতে ভাগ্যেরও কিছুটা ছোঁয়া লাগে। কয়েকজন খেলোয়াড়কে বিশেষ মুহূর্তে জ্বলে উঠতে হবে এবং চোটমুক্ত থাকতে হবে। সবকিছু মিলিয়েই সাফল্য আসে।’
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ৪৮ দলের বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে নেদারল্যান্ডস। আগামী ১৪ জুন জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ সুইডেন ও তিউনিসিয়া।

আইপিএলে কে কোন পুরস্কার জিতলেন
বিশ্বকাপের আগে দাপুটে জয় ব্রাজিলের