শিরোনাম

বিশ্বকাপে কার হাতে উঠলো কোন পুরস্কার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে কার হাতে উঠলো কোন পুরস্কার
পাউ কুবারসি, রদ্রি ও উনাই সিমন (বাঁ দিক থেকে)। ছবি: ইয়াহু স্পোর্টস

অতিরিক্ত সময়ের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। রবিবার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১০৬তম মিনিটে ফেরান তোরেসের গোলটি লুইস দে লা ফুয়েন্তের দলকে এনে দেয় কাঙ্ক্ষিত এ জয়। এর মাধ্যমে দীর্ঘ ১৬ বছর পর আবারও ফুটবলের সর্বোচ্চ মুকুট নিজেদের করে নিল স্প্যানিশরা। অন্যদিকে, শিরোপা হাতছাড়া হওয়ার পর মাঠেই অশ্রুসজল চোখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে।

পুরোটা সময় লড়াইয়ে টিকে থেকেও শেষ পর্যন্ত ট্রফি ধরে রাখতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচ শেষে স্প্যানিশ অধিনায়ক রদ্রির হাতে সোনালি ট্রফি তুলে দেওয়া হয়, তবে তার আগেই তিনি জেতেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’। পুরো টুর্নামেন্টে ৮ ম্যাচে ৭২৬ মিনিট মাঠে থেকে ৯৪ শতাংশ নিখুঁত পাসে সর্বোচ্চ ৬৯২টি সফল পাস দেন এ মিডফিল্ডার। পাশাপাশি ১৩টি ট্যাকল জেতেন তিনি। আর গুরুত্বপূর্ণ গোলটি করে ফাইনালের সেরা খেলোয়াড় হন ফেরান তোরেস।

এবারের আসরে ১০টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জিতেছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। আর সেরা গোলরক্ষকের পুরস্কার ‘গোল্ডেন গ্লাভস’ উঠেছে স্পেনের উনাই সিমনের হাতে। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করা এ গোলরক্ষক ৭টি ক্লিনশিটের পাশাপাশি টানা প্রায় ৫৫০ মিনিট পোস্ট সুরক্ষিত রাখার কীর্তি গড়েন।

স্পেনের ১৯ বছর বয়সী তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি জিতেছেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। পুরো আসরে ৩৩টি বল বিপদসীমা থেকে মুক্ত করা রক্ষণভাগের এ তারকার বিপক্ষে প্রতিপক্ষ দল মাত্র একটি গোল করতে সক্ষম হয়। এছাড়া আসরের শেষ বত্রিশ থেকেই বিদায় নিলেও চমৎকার সুশৃঙ্খল আচরণের জন্য ফেয়ার প্লে অ্যাওয়ার্ড অর্জন করেছে নেদারল্যান্ডস।

২০২৬ ফিফা বিশ্বকাপে পুরস্কার জয়ী

ফাইনালের সেরা ফেরান তোরেস (ম্যাচের একমাত্র গোলদাতা)

গোল্ডেন বল- রদ্রি

গোল্ডেন বুট- কিলিয়ান এমবাপ্পে (১০ গোল)

গোল্ডেন গ্লাভস- উনাই সিমন (৭টি ক্লিনশিট)

সেরা উদীয়মান খেলোয়াড়- পাউ কুবারসি (৩৩টি ক্লিয়ারেন্স ও একটি গোল হজম)

ফেয়ার প্লে অ্যাওয়ার্ড নেদারল্যান্ড

/এমএকে/