‘মেসিকে টুর্নামেন্টে রাখতেই আমাদের সঙ্গে অন্যায় হয়েছে’

সিজেডএন স্পোর্টস ডেস্ক

দুই গোলে এগিয়ে থাকার পরও ১৩ মিনিটের মধ্যে ৩ গোল হজম করে হার। বিষয়টা মেনে নিতে কষ্ট হবে যে কারও। মিসর কোচ হোসাম হাসান এমন হারের পেছনে ফিফা ও রেফারিকে দায়ী মনে করছেন।
মিসরের সঙ্গে অন্যায় হয়েছে এবং আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখার চেষ্টা ছিল বলে অভিযোগ করেছেন মিসর কোচ।
মিসর কোচের অভিযোগ, ভিএআর পর্যালোচনায় তাদের একটি গোল বাতিল করা হয়েছে। কিন্তু এনজোর জয়সূচক গোলের আগে আর্জেন্টিনার আলেক্সিস ম্যাক আলিস্টার ফাউল করলেও সেটি ভিএআরে দেখা হয়নি।
শেষ ষোলো থেকে মিসরের বিদায়ের পর সংবাদ সম্মেলনে হাসান বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়নদের চেয়ে আমরা ভালো খেলেছি। প্রায় সব দিকেই আমরা এগিয়ে ছিলাম। কিন্তু মাঠের ভেতরের কিছু সিদ্ধান্ত এবং মাঠের বাইরের কিছু বিষয় ম্যাচের ফলকে প্রভাবিত করেছে।’ তিনি যোগ করেন, ‘হয়তো তারা চেয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা টুর্নামেন্টে টিকে থাকুক। হয়তো তারা চেয়েছিল মেসি প্রতিযোগিতায় থাকুক।’
আর্জেন্টিনা-মিসর ম্যাচে প্রধান রেফারি ছিলেন ফ্রান্সের লেতেক্সিয়ে। মিসর কোচ বলেন, ‘আমরা সম্মান বা ফেয়ার প্লে কিছুই পাইনি। মোহাম্মদ সালাহর ওপর হওয়া ফাউলের ঘটনায় সম্ভাব্য পেনাল্টি দেওয়া হয়নি, এমনকি ভিএআরেও দেখা হয়নি। আমাদের দ্বিতীয় গোলও অদ্ভুতভাবে বাতিল করা হয়েছে।’
আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক আলিস্টারের বিরুদ্ধে অভিযোগ তুলে হাসান বলেন, ‘সবাই দেখেছে আমাদের খেলোয়াড়ের জার্সি টেনে ধরা হয়েছিল। অথচ সেটিও ভিএআরে দেখা হয়নি। এই ম্যাচের ফল এবং যেভাবে সবকিছু ঘটেছে, তাতে আমি সন্তুষ্ট নই। বলতে চাই ‘দুর্ভাগ্য’, কিন্তু বাস্তবে আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে।’

এই দল হার মানে না, লড়াই করে শেষ পর্যন্ত: মেসি