স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি

সিজেডএন স্পোর্টস ডেস্ক

মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে স্পেন সফরে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। রাজপরিবার কর্তৃক প্রদত্ত এই সম্মানজনক আন্তর্জাতিক স্বীকৃতির ক্রীড়া বিভাগে ২০২৬ সালের বিজয়ী নির্বাচিত হয়েছেন মেসি।
২৩ অক্টোবর স্পেনের ওভিয়েদোর ঐতিহাসিক তেয়াত্রো কাম্পোয়ামোর-এ রাজপরিবারের উপস্থিতিতে মেসি এই সম্মাননা গ্রহণ করবেন। স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়া বিজয়ী মেসির হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি তুলে দেবেন।
৪৩ বছরের ইতিহাসে এবারই প্রথম একক কোনো ফুটবলার হিসেবে এই সম্মানজনক স্বীকৃতি পাচ্ছেন মেসি।
১৯৮১ সালে যাত্রা শুরু করা এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রতিবছর বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা, সামাজিক বিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা ও খেলাধুলাসহ মোট ৮টি বিভাগে আন্তর্জাতিক পর্যায়ে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রদান করে প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন।
বিশ্বজুড়ে মনোনীত ২৭ জন খ্যাতনামা ব্যক্তিত্বের মধ্য থেকে সর্বসম্মতিক্রমে বিশ্বজয়ী এই মহাতারকাকে বেছে নেয় প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন।

রান তাড়ায় রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারালো ভারত