৪২ প্রশ্নের উত্তর চেয়ে ফিফাকে চিঠি উয়েফার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৪২ প্রশ্নের উত্তর চেয়ে ফিফাকে চিঠি উয়েফার
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও উয়েফা প্রধান আলেকসান্দের সেফেরিন

ফিফার কাছে ৪২টি প্রশ্নের উত্তর চেয়েছে উয়েফা। প্রশ্নগুলোর মধ্যে আছে বিশ্বকাপের আংশিক স্বত্ব বিক্রি করে ২০ বিলিয়ন ডলার সংগ্রহের জন্য জিয়ান্নি ইনফান্তিনোর ব্যর্থ পরিকল্পনা, ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারাইন বালোগনের লাল কার্ড বাতিল প্রক্রিয়া, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফিফা শান্তি পুরস্কারের সিদ্ধান্তসহ আলোচিত অনেক কিছু।

আগামী ২ নভেম্বরের মধ্যে ফিফার কাছে প্রশ্নগুলোর জবাব চেয়েছে উয়েফা।

ফিফা মহাসচিব মাটিয়াস গ্রাফস্ট্রমকে লেখা ১৯ অক্টোবরের চিঠি দেখে এমন রিপোর্ট করেছে ইএসপিএন।

উয়েফার সাধারণ সম্পাদক থিওডোর থিওডোরিডিসের লেখা চিঠিতে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্প এবং ফিফার শাসন ও সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কিত অন্যান্য বিষয়ে উত্থাপিত গুরুতর উদ্বেগের।’ কথা উল্লেখ করা হয়েছে।

ফিফার মহাসচিব গ্রাফস্ট্রমকে লেখা চিঠিতে বেশ কিছু প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে: ফিফা কাউন্সিলের সাথে পূর্ব আলোচনা ছাড়াই থ্রাইভ ক্যাপিটালকে একচেটিয়া অধিকার কে দিয়েছিল, কখন এবং কার মাধ্যমে এফএফই প্রকল্পটি প্রথম উত্থাপন করা হয়েছিল এবং বালোগনের লাল কার্ড বাতিলের আহ্বান জানাতে প্রেসিডেন্ট ট্রাম্প একটি ফোন কলে ইনফান্তিনোকে কী বলেছিলেন।

/টিই/