শিরোনাম

ব্রাজিল-নরওয়ে ম্যাচ পেছানোর গুঞ্জন, ফিফা কী বলছে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ব্রাজিল-নরওয়ে ম্যাচ পেছানোর গুঞ্জন, ফিফা কী বলছে
ব্রাজিল-নরওয়ে ম্যাচ হবে নির্ধারিত সময়েই

আবহাওয়ার পূর্বাভাস বিষয়ক পরিষেবা অ্যাকুওয়েদারে দেখা যাচ্ছে, নিউ জার্সির ইস্ট রাদারফোর্ড এলাকায় তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস; কিন্তু অনভূত হচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মতো। এই পরিস্থিতিতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

তীব্র গরমেই রবিবার স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় সোমবার রাত ২টায়) মুখোমুখি হবে ব্রাজিল-নরওয়ে। ব্রাজিল-নরওয়ে ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের ইস্ট রাদারফোর্ড এলাকার মেটলাইফ স্টেডিয়ামে।

এদিকে গোল ডট কম দাবি করেছিল, এই ম্যাচ এক ঘণ্টা পেছাতে পারে ফিফা। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে কদিন ধরে তীব্র দাবদাহ চলছে। এদিকে বিশ্বকাপের আরেক আয়োজক দেশ মেক্সিকোয় বৃষ্টি ও বজ্রপাত হচ্ছে।

ইয়াহু স্পোর্টস বলছে, মেক্সিকো সিটিতে বজ্রঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় ফিফা মেক্সিকো-ইংল্যান্ড শেষ ষোলোর ম্যাচটিরও সূচিতে পরিবর্তন আনতে চেয়েছিল। কারণ একই দিনে দুটি ম্যাচের সম্প্রচার ও সূচি সমন্বয় করা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। তবে শেষ পর্যন্ত ফিফা শেষ ষোলোর সব ম্যাচের সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়।

/টিই/