রাফিনিয়া কি নরওয়ের বিপক্ষে খেলবেন?

রাফিনিয়া কি নরওয়ের বিপক্ষে খেলবেন?
সিজেডএন স্পোর্টস ডেস্ক

চোটের কারণে নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলের মিডফিল্ডার লুকাস পাকেতা। একই দিনে একটি সুখবরও পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নরওয়ের বিপক্ষে মাঠে নামার জন্য তৈরি আছেন রাফিনিয়া।
এরই মধ্যে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন উইঙ্গার রাফিনিয়া। ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ১৫ মিনিটের উন্মুক্ত অনুশীলনে তাকে সতীর্থদের সঙ্গে গা গরম এবং পাসিং ড্রিলে অংশ নিতে দেখা গেছে।
গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ম্যাচে পেশিতে চোট পান রাফিনিয়া। তার জায়গায় বদলি হিসেবে সুযোগ পান তরুণ উইঙ্গার রায়ান। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এবং জাপানের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে শুরুর একাদশে খেলেন তিনি। দুই ম্যাচেই দারুণ পারফরম্যান্স করে প্রশংসা কুড়িয়েছেন এই তরুণ।
তবে রাফিনিয়া পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরলে নরওয়ের বিপক্ষে আক্রমণভাগ নিয়ে ব্রাজিল নিশ্চিতভাবেই আরও বেশি স্বস্তিতে থাকবে। যদিও তার ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে।