ইয়ামালদের সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকা স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে স্পেনের ২০১০ বিশ্বকাপ জয়ী কিংবদন্তি কোচ ভিসেন্তে দেল বস্ক তার দেশের জাতীয় দলকে দিয়েছেন সতর্কতা বার্তা।
স্প্যানিশ সংবাদপত্র এল পাইস প্রকাশিত এক সাক্ষাৎকারে দেল কস্ক বলেন, ‘আর্জেন্টিনা খুবই কঠিন এক প্রতিপক্ষ। তারা খুব ভালো করেই জানে ম্যাচ জিততে হলে তাদের ঠিক কী করতে হবে।’
আর্জেন্টিনার দুর্দান্ত কামব্যাক জয়ের কথা মনে করিয়ে দিয়ে জানান, এই দলটির যেকোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য ক্ষমতা ও অভিজ্ঞতা রয়েছে।
চলতি বিশ্বকাপে স্পেনের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন দেল বস্ক। তিনি আশাবাদী যে এবার ট্রফিটি স্পেন ঘরে তুলবে। দেল বস্ক বলেন, ‘এখন পর্যন্ত আমরা যেসব ম্যাচ দেখেছি, সেখানে খেলা পুরোপুরি স্পেনের নিয়ন্ত্রণে।’
এদিকে ফাইনালের আগে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামের টার্ফ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ফুটবলারদের একাংশ মাঠের কন্ডিশন নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করলেও আবহাওয়ার পূর্বাভাস বলছে ফাইনালের দিন বৃষ্টি হতে পারে। ফুটবল বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি হলে এই টার্ফ খেলাচলাকালীন কিছুটা সুবিধা দিতে পারে।

বিশ্বকাপ ফাইনাল ঘিরে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে কড়াকড়ি