‘মেসির কাছে সবসময়ই আরও একটি গল্প থাকে’

‘মেসির কাছে সবসময়ই আরও একটি গল্প থাকে’
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ক্যারিয়ারের পড়ন্ত বেলাতেও নতুন ইতিহাসের জন্ম দিয়ে চলেছেন লিওনেল মেসি। সাবেক এই সতীর্থকে দেখে প্রতিনিয়ত বিস্মিত হন আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড কার্লোস তেভেস।
চলতি বিশ্বকাপের মাঝে ৩৯তম জন্মদিন পালন করেছেন মেসি। আসরে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন। পরের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন।
জর্ডানের বিপক্ষে আরও একটি গোল করে গোলসংখ্যা নিয়ে যান ১৯-এ। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার অনন্য কীর্তিও গড়েন তিনি।
ইএসপিএনকে তেভেস বলেন, ‘আমরা- বিশেষ করে আমি ও আমার সতীর্থ খেলোয়াড়রা (মেসিকে) দেখে সবসময়ই বিস্মিত হই। মনে হয়, তার কাছে বলার জন্য সবসময়ই আরও একটি গল্প থাকে। যদিও সে এতোদূর এসেছে, তবুও সে সবসময় আমাদের আরও একটু বেশি দেয়। আমরা আর্জেন্টাইনরা অন্য সবার মতোই এটা উপভোগ করছি, কারণ শুধু আর্জেন্টাইনরাই লিওকে নিয়ে মেতে নেই, পুরো বিশ্বই তাকে নিয়ে মেতে আছে।’
আর্জেন্টাইনদের জন্য মেসি কতটা সৌভাগ্যের, ৭৬ ম্যাচ খেলা তেভেস বলেন, ‘আমরা আর্জেন্টাইনরা প্রথমে ম্যারাডোনা, তারপর লিও মেসিকে পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করি।’
শেষ বত্রিশে বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় কেপ ভার্ডের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচে গোল বাতিলের রেকর্ড