ফাইনালে রেফারিং নিয়ে যা বললেন স্পেন কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

চলতি বিশ্বকাপের মেগা ফাইনালের আগে রেফারিং নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়ে রেফারিকে সতর্ক বার্তা দিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। চলমান আসরে রেফারিদের পক্ষপাতমূলক আচরণ ও নানা বিতর্কিত সিদ্ধান্তের মাঝে ফাইনালের দায়িত্বপ্রাপ্ত স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে নিয়মের ব্যাপারে কঠোর থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
একটি স্পোর্টস পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে লা রোজাদের প্রধান কোচ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও সৌদি আরবের মধ্যকার আলোচিত ম্যাচ পরিচালনাকারী রেফারি ভিনচিচের ভূমিকা স্মরণ করিয়ে দেন। তিনি জোর দিয়ে বলেন, ফাইনালে রেফারি কোনোভাবেই অতিরিক্ত নমনীয় আচরণ করতে পারেন না। ফুটবলের বৈধতার সীমারেখা অতিক্রম করে নিয়ম ভাঙার সুযোগ দেওয়া মোটেও উচিত হবে না।
রেফারিদের ওপর অটুট আস্থা প্রকাশের পাশাপাশি তিনি ম্যাচ নিয়ে নিজের দলের পরিকল্পনার কথাও জানান। দে লা ফুয়েন্তে বলেন, প্রতিপক্ষ দল তাদের নিজস্ব ধারায় খেললেও স্পেনকে শুধুমাত্র নিজেদের খেলার কৌশল ও দর্শনে অটল থাকতে হবে। মাঠের লড়াইয়ে নিজেদের চেনা ফুটবল থেকে বিচ্যুত হলে দলকে চরমভাবে ভুগতে হতে পারে বলেও খেলোয়াড়দের সতর্ক করে দেন স্প্যানিশ এ মাস্টারমাইন্ড।

ইয়ামালের সঙ্গে সেই ছবি নিয়ে যা বললেন মেসি