আনচেলত্তিকে ছাঁটাইয়ের দাবি রোমারিওর

আনচেলত্তিকে ছাঁটাইয়ের দাবি রোমারিওর
সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ থেকে ব্রাজিলের আকস্মিক ও লজ্জাজনক বিদায়ের পর কোচ কার্লো আনচেলত্তির ওপর ক্ষোভ যেন বেড়েই চলেছে সে দেশের ফুটবল মহলে। নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে দলের কৌশলগত বিপর্যয়ের জেরে এবার ইতালিয়ান এ কোচের চুক্তি বাতিল করে তাকে অবিলম্বে বরখাস্তের জোরালো দাবি তুলেছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী কিংবদন্তি স্ট্রাইকার রোমারিও। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আনচেলত্তির ম্যাচ পরিচালনার ধরন নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন।
নরওয়ের বিরুদ্ধে ম্যাচে নেইমারকে শুরুর একাদশে না রাখা এবং ব্রুনো গিমারাইসকে পেনাল্টি শট নেওয়ার দায়িত্ব দেওয়াসহ কোচের একাধিক সিদ্ধান্ত নিয়ে ম্যাচ শেষেই তোলপাড় শুরু হয়। দল নির্বাচনের ক্ষেত্রে আনচেলত্তির দূরদর্শিতার অভাব ছিল দাবি করে রোমারিও বলেন, পর্যাপ্ত ফুলব্যাক স্কোয়াডে না রাখায় একজন ডিফেন্ডার চোট পাওয়ার পর সেখানে সেন্টারব্যাক এদেরসনকে রাইটব্যাক হিসেবে খেলানো হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ম্যাচের পর আনচেলত্তি নিজের কৌশলের পক্ষে নানা ব্যাখ্যা দিলেও তা ব্রাজিলের সাবেক তারকাদের মোটেও সন্তুষ্ট করতে পারেনি।
ক্ষুব্ধ রোমারিও সরাসরি জানান, তিনি ফুটবল ফেডারেশনের সভাপতি হলে তখনই আনচেলত্তির চুক্তি ছিঁড়ে ফেলে তাকে বিদায় করে দিতেন এবং বিষয়টি প্রয়োজনে আদালত পর্যন্ত গড়াত। ব্রাজিলের সাবেক এই তারকা অতীতে দলের ব্যর্থতায় দুঙ্গা ও তিতের মতো কোচদের বিদায়ের উদাহরণ টেনে বলেন, সেলেসাওদের ডাগআউটে কেবল সাফল্যেরই স্থান আছে। সেখানে আনচেলত্তি এমন মহাবিপর্যয় ও লজ্জাজনক হারের পরও বহাল তবিয়তে থেকে যাচ্ছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শেষ ষোলো থেকে ছিটকে যাওয়ার পর ব্রাজিলের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে চলমান বিতর্কে রোমারিওর এ আক্রমণাত্মক মন্তব্য নতুন করে উস্কে দিল।

আনচেলত্তির ওপরই আস্থা রাখছে ব্রাজিল