শিরোনাম

ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে মেসির আবেগঘন বার্তা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে মেসির আবেগঘন বার্তা
লিওনেল মেসি

বিশ্বকাপ ফুটবলের তুমুল ব্যস্ততার মাঝেও ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার প্রতি গভীর সমবেদনা ও মানবিক বার্তা পাঠিয়েছেন ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি। ২৬ জুন দেশটিতে স্মরণকালের অন্যতম ভয়াবহ জোড়া ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে আর্জেন্টাইন অধিনায়ক ভেনেজুয়েলার জনগণের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন।

উল্লেখ্য, সেদিন মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো ভেনেজুয়েলা। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, এ প্রলয়ঙ্করী দুর্যোগে ইতোমধ্যে প্রায় দুই হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছেন।ভেনেজুয়েলার এই চরম দুঃসময়ে সংহতি প্রকাশ করে মেসি বলেন, ‘ভেনেজুয়েলার সব মানুষের প্রতি আমি অনেক ভালোবাসা পাঠাতে চাই। আমরা জানি, তারা এখন কত ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা তাদের পাশে আছি এবং তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সমর্থন জানাতে চাই।’

স্বজন হারানো ও নিখোঁজদের খোঁজে ব্যাকুল মানুষের কষ্টের কথা তুলে ধরে আর্জেন্টাইন অধিনায়ক আরও যোগ করেন, ‘যারা অনেক কষ্টে আছে, যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছে না এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তাদের প্রত্যেকের প্রতি আমার পূর্ণ সমর্থন রইল।’ বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য দেশটির নাগরিকদের সাহস ও মানসিক শক্তি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখান থেকে ভেনেজুয়েলার সব মানুষের জন্য অনেক শক্তি ও ভালোবাসা রইল।’

/এমএকে/