বিতর্কিত সিদ্ধান্তে লাল কার্ড পেয়ে নিষেধাজ্ঞার মুখে হামজা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ইংলিশ চ্যাম্পিয়নশিপে রেফারির এক বিতর্কিত সিদ্ধান্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে শেফিল্ড ইউনাইটেডের বাংলাদেশী বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীকে। পোর্টসমাউথের বিপক্ষে ম্যাচে দুইবার হলুদ কার্ড দেখার কারণে তাকে এই শাস্তি পেতে হয়, যার ফলে এখন এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন তিনি। রেফারির এমন সিদ্ধান্ত নিয়ে ফুটবল মহলে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
ম্যাচের প্রথমার্ধের ৩৫তম মিনিটে পোর্টসমাউথের উইঙ্গার রায়ান কাভুমা-ম্যাককুইনকে ফাউল করার অপরাধে হামজাকে প্রথম হলুদ কার্ড দেখান রেফারি অলিভার ল্যাংফোর্ড।
এর ঠিক ৯ মিনিট পর, অর্থাৎ ৪৪তম মিনিটে ঘটে সেই বিতর্কিত ঘটনা। আবারো কাভুমা-ম্যাককুইনকে বাধা দিতে গেলে তিনি মাটিতে পড়ে যান। রিপ্লেতে দেখা যায় হামজার পা সরিয়ে নেওয়ার কোনো উপায় ছিল না, তবুও প্রতিপক্ষ খেলোয়াড়দের জোরালো আবেদনে রেফারি হামজাকে দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন।
এই বিতর্কিত সিদ্ধান্তের পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার। তিনি অভিযোগ করেন, রেফারি প্রথমে কার্ড না দেওয়ার ইঙ্গিত দিলেও পরে সিদ্ধান্ত বদলে কার্ড দেখান। হামজার এই লাল কার্ডের পর ১০ জনের দলে পরিণত হওয়া শেফিল্ড শেষ পর্যন্ত ম্যাচটিতে ৩-২ ব্যবধানে হেরে যায়। এই লাল কার্ডের কারণে ব্রিস্টল সিটির বিপক্ষে পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচে হামজা চৌধুরীকে ছাড়াই মাঠে নামতে হবে শেফিল্ড ইউনাইটেডকে।

রেফারিকেই ‘ধাক্কা মেরে’ ফেলে দিলেন এনজো ফার্নান্দেজ