নির্বাচনের আগে নিজ দেশের সমর্থন হারালেন ইনফান্তিনো

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
নির্বাচনের আগে নিজ দেশের সমর্থন হারালেন ইনফান্তিনো
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

ফিফা সভাপতি হিসেবে আরও এক মেয়াদে থাকার পথে ধাক্কা খেলেন জিয়ান্নি ইনফান্তিনো। তার প্রতি সমর্থন সরিয়ে নিয়েছে সুইজারল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফভি)। কয়েক মাস আগে সমর্থন জানানোর পর অবস্থান পরিবর্তন করলো সুইস ফুটবল সংস্থা।

ইনফান্তিনোর প্রার্থিতা থেকে সুইস ফুটবল অ্যাসোসিয়েশনের সরে দাঁড়ানোর বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ ইনফান্তিনো সুইস নাগরিক এবং ফিফার পাশাপাশি ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সদর দপ্তরও সুইজারল্যান্ডে।

গত ২৫ সেপ্টেম্বর এক বিবৃতিতে সুইস ফেডরেশন জানায়, জুন ২০২৬-এ জিয়ান্নি ইনফান্তিনোর আরও এক মেয়াদে ফিফা সভাপতি পদে প্রার্থিতার প্রতি যে সমর্থন ঘোষণা করা হয়েছিল, তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুইস ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি পিটার ক্নাবেল জানান, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ-সংক্রান্ত পরিকল্পনার পটভূমি, দায়িত্ব বণ্টন ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের এখনও সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। তাই ইনফান্তিনোর প্রার্থিতায় সমর্থন অব্যাহত রাখার অবস্থানে তারা নেই।

এর আগে ইংল্যান্ড, ওয়েলস, ফ্রান্স ও সার্বিয়াসহ ইউরোপের আরও কয়েকটি জাতীয় ফুটবল সংস্থা ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৭ সালের মার্চে ফিফা সভাপতি পদে পরবর্তী নির্বাচন হওয়ার কথা। ওই নির্বাচনে চতুর্থ মেয়াদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ইনফান্তিনো। মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর।

/টিই/