এমবাপ্পে-এস্তেরের প্রেমের ‘ঘটক’ ভিনিসিয়ুস!

সিজেডএন স্পোর্টস ডেস্ক

কিলিয়ান এমবাপ্পের সঙ্গে জনপ্রিয় স্প্যানিশ অভিনেত্রী এস্তের এক্সপোসিতের প্রেমের গুঞ্জন গত মার্চ মাস থেকে চলছে। স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’ বলছে- এই জুটির সম্পর্কের সূত্রপাত হয়েছে মাদ্রিদের মাটিতে। আর তাদের যোগাযোগ হয়েছিল ভিনিসিয়ুস জুনিয়রের মাধ্যমে।
মাদ্রিদে একই আবাসিক এলাকায় বসবাস করার সুবাদে গোপনীয়তার সাথে এমবাপ্পে-এস্তেরের একাধিকবার দেখা হওয়ার গুঞ্জন আছে। পরবর্তীতে ইবিজার সৈকতে তাদের একসাথে দেখা গেছে। তখন থেকেই সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে।
রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে এই স্প্যানিশ অভিনেত্রীকে নিয়ে কৌতূহল প্রকাশ করেছিলেন এমবাপ্পে। তাদের প্রেমের মূল মধ্যস্থতাকারী হিসেবে নাম এসেছে রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুসের। ভিনি এস্তেরের ভালো বন্ধু এবং রিয়াল মাদ্রিদে এমবাপ্পের সতীর্থ। ঘটনা সত্য হলে বলাই যায় এমবাপ্পে-এস্তেরের প্রেমের ঘটক ভিনিসিয়ুস।
যদিও এমবাপ্পে বা এস্তের কেউই তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে ইনস্টাগ্রামে দুজনের ইঙ্গিতপূর্ণ পোস্ট স্পষ্ট এবং নানা সময় তাদের একসঙ্গে দেখা ছবি থেকে বোঝা যাচ্ছে প্রেম করছেন এই জুটি। এমনটি জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম।

ম্যাকাইয়ের পিচ নিয়ে প্রশ্ন তুললেন ব্রড-CznNewsLab-f18c4d.jpg)