আলোনসোই হলেন চেলসির কোচ

আলোনসোই হলেন চেলসির কোচ
সিটিজেন স্পোর্টস ডেস্ক

গুঞ্জন ছিল চেলসির কোচ হচ্ছেন জাবি আলোনসো। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করেছিল। এবার আনুষ্ঠানিক ঘোষণা এলো। চেলসি রবিবার (১৭ মে) নিশ্চিত করেছে জাবিকে কোচ করার বিষয়টি।
মাঠে খারাপ সময় পার করছে চেলসি। চলতি মৌসুমে চেলসির জন্য সান্ত্বনা হতে পারতো এফএ কাপ শিরোপা। কিন্তু শনিবার রাতে কাপ ফাইনালেও হতাশ করেছে ব্লুজরা। ওয়েম্বলিতে ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরে শিরেপা হাতছাড়া করেছে তারা।
৪৪ বছর বয়সী সাবেক রিয়াল মাদ্রিদ ও বায়ার লেভারকুসেন কোচ আলোনসোকে প্রাক-মৌসুমে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। তার চুক্তি কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।
কো হিসেবে আলোনসোর সামর্থ্য কারও অজানা নয়। নিজের পরিকল্পনামতো কাজ করতে পারলে এবং খেলোয়াড়েরা সঙ্গ দিলে দারুণ কিছু করার ক্ষমতা আছে তার। লেভারকুসেনে সেটি করে দেখিয়েছেন আলোনসো।
চেলসিতে যোগ দেওয়া প্রসঙ্গে আলোনসো বলেন, ‘চেলসি বিশ্ব-ফুটবলের অন্যতম বড় ক্লাব। দারুণ এই ক্লাবটির কোচ হতে পারা আমার জন্য ভীষণ গর্বের ব্যাপার। ক্লাবের মালিকপক্ষ ও ফুটবল পরিচালকদের সঙ্গে আলোচনায় আমি বুঝতে পেরেছি, আমাদের লক্ষ্য এক।’

ইতালিয়ান ওপেনের ফাইনালে সিনার