টানা ৩ দিন অনুশীলনে অনুপস্থিত আলভারেজ

টানা ৩ দিন অনুশীলনে অনুপস্থিত আলভারেজ
সিজেডএন স্পোর্টস ডেস্ক

আলভারেজকে কেন্দ্র করে জটিলতা কাটছে না। আতলেতিকো মাদ্রিদের অনুশীলনে টানা তিন দিন অনুপস্থিত আলভারেজ। শনিবার (২৯ আগস্ট) রাতে আতলেতিকো মাদ্রিদ লিগ ম্যাচ খেলবে সেভিয়ার বিপক্ষে। সেই ম্যাচে খেলা হচ্ছে না আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ ডিয়েগো সিমিওনে বলেন, ‘খেলোয়াড়ি দৃষ্টিকোণ থেকে আমার অবস্থান অপরিবর্তিত রয়েছে। আমি শুধু অপেক্ষায় আছি তাকে সহযোগিতা করার জন্য এবং সে যেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজের ভূমিকা বজায় রাখতে পারে। আর এটা স্পষ্ট যে, সে পরের ম্যাচে খেলছে না।’
সিমিওনে আরও যোগ করেন, ‘আলভারেজকে নিয়ে আমার আর নতুন করে কিছু ব্যাখ্যা করার নেই। যেদিন হুলিয়ান আমাদের সঙ্গে অনুশীলনে ফিরবে, সেদিন থেকে তাকে আগের মতোই সব ধরনের সহযোগিতা দেবো।’
বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের রেষরেষিতে আলভারেজের ভবিষ্যত কেমন হবে এখন তা দেখার অপেক্ষা।

২৪৬ রানে জিতলো অনূর্ধ্ব-১৯ দল