শিরোনাম

২৪৬ রানে জিতলো অনূর্ধ্ব-১৯ দল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪৬ রানে জিতলো অনূর্ধ্ব-১৯ দল
জিডি ট্রফির লোগো

গেম ডেভেলপমেন্ট ট্রফির (জিডি ট্রফি) প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলকে ২৪৬ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ শুক্রবার (২৮ আগস্ট) মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে ৩২৯ রান তোলে। জবাবে ৮৩ রানে অলআউট হয় অনূর্ধ্ব-১৭ দল।

অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার জারিফ সিয়াম ৭৬ বলে ৯৯ রানে আউট হন। ৬৭ রানের ইনিংস খেলেন আহসান। ফরিদ ফয়সাল ৫৩ বলে ৬২ রানের ক্যামিও খেলেন।

অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ৩ উইকেট নেন ইয়াসিন মজুমদার।

জবাব দিতে নেমে দলীয় ৩ রানের মধ্যেই অনূর্ধ্ব-১৭ দলের দুই ওপেনার ফিরে যান। এরপর নিয়মিত উইকেট পড়তে থাকে। ইমরান ভূঁইয়ার ৪৭ বলে ২৪ রান তাদের পক্ষে উল্লেখযোগ্য ইনিংস।

অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৩ উইকেট নেন শাকিল খান। ২টি করে উইকেট তোলেন শেখ আতিকুর রহমান এবং তাফিউল আলম তামিম।

/টিই/