শিরোনাম

এমএলএসে জোড়া গোল লেভানডফস্কির

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এমএলএসে জোড়া গোল লেভানডফস্কির
রবার্ট লেভানডফস্কি

ইউরোপের ফুটবল ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার পর প্রথমবার জালের দেখা পেলেন রবার্ট লেভানডফস্কি। সাবেক বার্সেলোনা স্ট্রাইকারের জোড়া গোলে মেজর লিগ সকারে (এমএলএস) শার্লট এফসিকে হারিয়েছে শিকাগো ফায়ার।

এমএলএসে ইস্টার্ন কনফারেন্সের ম্যাচে ২-১ গোলে জিতেছে শিকাগো। শার্লটের গোলদাতা পেপ বিয়েল।

বার্সেলোনায় চার বছর কাটিয়ে গেল জুনের শেষ দিকে ফ্রি এজেন্ট হিসেবে শিকাগোতে যোগ দেন লেভা। দলটির হয়ে প্রথম দুই ম্যাচে জালের দেখা পাননি তিনি। তৃতীয় ম্যাচে এসে দলের জয়ের নায়ক পোলিশ এই স্ট্রাইকার।

ম্যাচের ১৮ মিনিটে বিয়েলের গোলে পিছিয়ে পড়ে শিকাগো। দুই মিনিট পরই দলকে সমতায় ফেরান লেভানডফস্কি। ৬৮ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন তিনি। প্রতিআক্রমণে সতীর্থের থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন এই তারকা ফরোয়ার্ড।

১৭ ম্যাচে ৯ জয় ও ২ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে চতুর্থ স্থানে আছে শিকাগো। এক ম্যাচ বেশি খেলা ন্যাশভিল ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে।

/টিই/