শিরোনাম

শ্রীলঙ্কা সফরে থাকছেন না বুমরা!

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
শ্রীলঙ্কা সফরে থাকছেন না বুমরা!
জাসপ্রিত বুমরা

শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে যাচ্ছেন না ভারতীয় পেসার জাসপ্রিত বুমরা। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর খবর, চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তার আরও সময় প্রয়োজন বলে মনে করছে বিসিসিআইয়ের মেডিকেল টিম।

চলতি বছরের শুরুর দিকে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে বাম হাঁটুর সমস্যায় ভুগছেন বুমরাহ। মাঝেমধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে সেটি।

গত ১৬ জুলাই ভারতের হয়ে সবশেষ ম্যাচ খেলেন বুমরা। কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় বাঁ হাঁটুতে চোট পান তিনি। যার ফলে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে ছিটকে যান ডানহাতি এই পেসার।

চলতি সপ্তাহে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের ‘সেন্টার অব এক্সিলেন্সে’ ফিটনেস টেস্ট দেন বুমরাহ। ক্রিকইনফোর খবর, বিসিসিআইয়ের মেডিকেল টিম মনে করছে, এখনই বোলিংয়ে ফিরে এলে তার চোট আরও গুরুতর রূপ নিতে পারে।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের দলে অবশ্য এখনও আছেন বুমরা। তার ছিটকে পড়ার কথা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিসিআই। আগামী ১৫ অগাস্ট গলে শুরু ভারত-শ্রীলঙ্কার প্রথম টেস্ট। কলম্বোতে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৩ অগাস্ট।

/টিই/