ব্রাজিলের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলবে নরওয়ে

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ব্রাজিলের জার্সিতে এবারের বিশ্বকাপে দারুণ খেলছেন ভিনিসিয়ুস জুনিয়র। শেষ ষোলোতে ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুসকে নিয়েই বেশ কয়েকটি প্রশ্ন গেলো নরওয়ে ফুটবল দলের কোচ স্টেল সোলবাকেনের কাছে।
ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ম্যাচের সাফল্য বা জয়ের অনেকটা নির্ভর করবে ভিনিসিয়ুস জুনিয়রকে আটকানোর উপর। নরওয়ের কোচ সোলবাকেন বলেন, ‘অবশ্যই তাকে (ভিনিকে) নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। শুধু তাকে নয় আমরা ব্রাজিল টিমকেই আটকাতে চাই।’
ব্রাজিল বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন। যদিও বিশ্বকাপ আসরে চার দেখায় কখনো নরওয়েকে হারাতে পারেনি। তবু ম্যাচে ব্রাজিলকে ফেভারিট বলছেন সোলবাকেন, ‘তারা ফেভারিট, তবে খুব বড় বা বেশি ফেভারিট নয়। আমরা গোছানো দল। আমাদের দিনে আমরাও জিততে পারি।’
ব্রাজিল গত পাঁচ বিশ্বকাপে ইউরোপিয়ান দলের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। নরওয়ে ইউরোপেরই একটি দল। নরওয়ে কি ব্রাজিলকে বিদায় করে সেই ধারাবাহিকতা রাখতে পারবে? সোলবাকেনের জবাব, ‘আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করবো।’
নরওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার আর্লিং হলান্ড। ব্রাজিল ম্যাচে হালান্ড অতি মাত্রায় আক্রমণ করবে নাকি ব্রাজিলকে আক্রমণে আসার সুযোগ দিয়ে নরওয়ে আক্রমণ করবে? এমন প্রশ্নে তিনি বলেন, ‘দুটোর যেকোনো একটি হতে পারে। তবে আমরা অফেন্সিভ টিম। আক্রমণ করতেই বেশি স্বাচ্ছন্দ্য।’
নকআউট পর্বে একাধিক ম্যাচ অতিরিক্ত সময় ও টাইব্রেকারে গড়িয়েছে। ব্রাজিল ম্যাচের জন্য নরওয়ে সব ধরনের প্রস্তুতিই রাখছে বলে জানান কোচ।

কানাডাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে মরক্কো
ব্রাজিল-নরওয়ে ম্যাচ পেছানোর গুঞ্জন, ফিফা কী বলছে