আলভারেজকে বার্সায় যাওয়ার লিখিত অনুমতি দিয়েছে আতলেতিকো!

সিজেডএন স্পোর্টস ডেস্ক

হুলিয়ান আলভারেজের দল-বদলে নতুন মোড় নিয়েছে। আতলেতিকো মাদ্রিদ কর্তৃপক্ষ বলছিল, বার্সেলোনার কাছে আলভারেজকে বিক্রি করবে না তারা। কিন্তু এবার জানা গেল, দল-বদলের জন্য বার্সেলোনার সঙ্গে আলভারেজকে আলোচনার লিখিত অনুমতি দিয়েছে স্প্যানিশ ক্লাবটি।
স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান এল চিরিঙ্গিতো টিভির দাবি, আতলেতিকো আলভারেজকে লিখিতভাবে অন্য ক্লাবের সঙ্গে আলোচনা করার অনুমতি দিয়েছে। সাংবাদিক জর্দি জোতার দাবি, তিনি সেই নথি নিজ চোখে দেখেছেন।
বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা আলভারেজ নিজেও গোপন করেননি। বিশ্বকাপের সময় আতলেতিকো ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে আতলেতিকোয় যোগ দেওয়ার পর দ্রুতই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন আলভারেজ। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৭ ম্যাচে তার গোল ৪৯টি, অ্যাসিস্ট ১৭টি।
আলভারেজকে নিয়ে আগ্রহ আছে আর্সেনালেরও। ফলে দলবদলের শেষ সময়ে আলভারেজ অন্য ক্লাবে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

পাকিস্তান অধ্যায় শেষ, আমি এখন ব্রিটিশ ক্রিকেটার: আমির