পাকিস্তান অধ্যায় শেষ, আমি এখন ব্রিটিশ ক্রিকেটার: আমির

সিজেডএন স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আমিরের ফেরার পথ এখন উন্মুক্ত। তবে এবার আর পাকিস্তান নয়, অন্য এক দলের জার্সিতে। সেই দল ইংল্যান্ড। ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার বিষয়টি নিজেই স্বীকার করেছেন পাকিস্তানের সাবেক পেসার। সঙ্গে জানান, পাকিস্তানের অধ্যায় তার শেষ।
ক্রিকেট সাংবাদিক ও ইউটিউবার মুহাম্মদ ফুরকান ভাট্টিকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার বিষয়ে জানান আমির। বাঁহাতি পেসার বলেছেন, ‘আমি এখন ব্রিটিশ স্থানীয় খেলোয়াড়। কাউন্টি চ্যাম্পিয়নশিপ বা দ্য হান্ড্রেডের মতো প্রতিযোগিতায় স্থানীয় হিসেবে খেলতে হলে একটি নথিতে স্বাক্ষর করতে হয়। সেখানে উল্লেখ থাকে, স্থানীয় খেলোয়াড় হিসেবে আপনি অন্য কোনো দেশের হয়ে খেলতে পারবেন না। তাই পাকিস্তানের যে অধ্যায় ছিল, সেটি এখন শেষ।’
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে স্থানীয় খেলোয়াড় হিসেবে খেলতে অনেক দিন ধরেই চেষ্টা করে আসছিলেন আমির। ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন তিনি। আমিরের নাগরিকত্ব পেতে সহায়তা করেছে তার স্ত্রী নারজিস খাতুনের পরিচয়। তিনি একজন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী।
পাকিস্তানের হয়ে সর্বশেষ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন আমির। একই বছরের শেষ দিকে দ্বিতীয়বার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

দেড় মাস পর বোলিংয়ে ফিরলেন নাহিদ রানা