ক্যারিয়ারে ‘প্রথমবার’ লজ্জিত মদরিচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ক্যারিয়ারে ‘প্রথমবার’ লজ্জিত মদরিচ
হতাশ লুকা মদরিচ

ক্রোয়েশিয়াকে বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায়ে তুলতে ভূমিকা রেখেছেন লুকা মদরিচ। ২০ বছরের ক্যারিয়ারে প্রথমবার ক্রোয়েশিয়াকে বিশ্বকাপ ফাইনালেও তোলেন। তবে এমন লজ্জা ‘প্রথমবার’ পেলেন লুকা মদরিচ।

নেশনস লিগের ম্যাচে নিজেদের মাঠেই ক্রোয়েশিয়া হেরেছে ৭-০ গোলে। ফুটবলে এই ধরনের স্কোরলাইন খুব বিরল নয়। তবে বর্তমান ক্রোয়েশিয়া দলের এই ব্যবধানে হার অবিশ্বাস্যই।

৪১ বছর বয়সী মদরিচ ইংল্যান্ডের বিপক্ষে ছিলেন শুরুর একাদশে। দ্বিতীয়ার্ধের মিনিট দশেক পর তুলে নেওয়া হয় তাকে। অভিজ্ঞ এই মিডফিল্ডার বলেন, ‘২০ বছর ধরে জাতীয় দলের সঙ্গে আছি। এই প্রথমবার কোনো ম্যাচের পর আমি লজ্জিত বোধ করছি। ম্যাচ আমরা হারতেই পারি, অথবা আরও ভালো কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে পারি। তারা (ইংল্যান্ড) এখন আসলেই ভালো। কিন্তু যত কিছুই হোক, এভাবে হেরে যাওয়া এবং বছরের পর বছর ধরে গড়ে তোলা সুনাম নষ্ট করা অগ্রহণযোগ্য। আমি লজ্জিত বোধ করছি।’

আগের ম্যাচে স্পেনের কাছেও ৪-১ গোলে হেরেছিল ক্রোয়েশিয়া।

/টিই/