শিরোনাম

নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক
বোলিং করছেন মিচেল স্টার্ক

ডারউইন টেস্টের প্রথম দিনটি ছিল বাংলাদেশের। দ্বিতীয় দিন শুরুর আগে বাংলাদেশের প্রশংসা করার পাশাপাশি নিজেদের পরিকল্পনার দুর্বলতা স্বীকার করেছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক।

আজ (শুক্রবার) দিনের খেলার শুরুর আগে চ্যানেল সেভেনের সঙ্গে কথা বলার সময় স্টার্ক বলেন, ‘ওরা স্পষ্টতই খাটো গড়নের ব্যাটিং ইউনিট। তাই আমাদের সম্ভবত বলটা একটু বেশি ফুল লেংথে করতে হবে। স্টাম্পের বাইরে থাকা বলগুলো বেশ কমপ্যাক্টভাবে ছেড়ে দেওয়ায় তারা বেশ স্বাচ্ছন্দ্যেই ছিল, যখন বলটা খেলার মতো অবস্থায় ছিল।’

প্রথম দিন উইকেটের আচরণ বুঝতে পারেননি জানিয়ে স্টার্ক বলেন, ‘প্রথম দিনটা আমাদের সেরা ছিল না। সম্ভবত দুই দলের জন্যই বিষয়টি কিছুটা অজানা ছিল। এই উইকেট কেমন আচরণ করবে, তা আমাদের অনেকেরই জানা ছিল না। গত বছর যারা এখানে সাদা বলের (সীমিত ওভার) ম্যাচ খেলেছিল, তারা বলেছিল উইকেটটা সাদা বলের ক্রিকেটের জন্য বেশ ভালো ছিল। গতকাল যখন কভার সরানো হলো, তখন উইকেটে কিছুটা আর্দ্রতা ও স্যাঁতসেঁতে ভাব দেখা যায়।’

অচেনা উইকেটে বাংলাদেশের স্বাভাবিক ব্যাটিংয়ের প্রশংসা করেন এই অজি তারকা। স্টার্ক বলেন, ‘আমরা দেখেছি, দিন যত গড়িয়েছে উইকেট তত ভালো হয়েছে। (প্রথম) দিনের দ্বিতীয়ার্ধে বাংলাদেশও বেশ ভালো ব্যাটিং করেছে।’

/টিই/