৩০ বছর পর ক্যাম্প ন্যুতে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

সিজেডএন স্পোর্টস ডেস্ক

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামকে পেছনে ফেলে ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়েছে বার্সেলোনার ক্যাম্প ন্যু। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক সভায় উয়েফা এই ঘোষণা দিয়েছে।
২০৩০ বিশ্বকাপের ফাইনাল ভেন্যু হওয়ার দৌড়ে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু এবং কাসাব্লাঙ্কায় নির্মাণাধীন ১ লাখ ১৫ হাজার আসনের স্টেডিয়ামের মধ্যে জোর লড়াই চলছে। বিশ্বকাপের এক বছর আগে ক্যাম্প ন্যু পেলো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আয়োজক হলো।
উয়েফার কার্যনির্বাহী কমিটি আরও নিশ্চিত করেছে যে, ২০২৮ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ফিরছে বায়ার্ন মিউনিখের স্টেডিয়ামে (আলিয়াঞ্জ এরেনা)।
২০২৫ সালের আসরের মাত্র তিন বছর পর আবারো বায়ার্নের মাঠে ফিরছে ইউরোপ সেরা ক্লাবের লড়াই। ২০২৮ আসরের জন্য বায়ার্নই ছিল একমাত্র বিডার।
বর্তমানে ১ লাখ ৫ হাজার আসনবিশিষ্ট ক্যাম্প ন্যু সংস্কার কাজ এখনো চলছে। স্টেডিয়ামের উপরের স্তর এবং ছাদ নির্মাণের কাজ বাকি থাকায় এই মেগা প্রকল্পের কাজ শেষ হতে আরও কিছুটা সময় লাগবে।
বার্সেলোনা শেষবার ১৯৯৯ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজন করেছিল। ৩০ বছর পর আবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ফিরছে বার্সেলোনায়।
উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগের ২০২৮ সালের ফাইনাল লিওঁ-তে এবং ২০২৯ সালের আসর কার্ডিফে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়া ইউরোপা লিগের আগামী দুটি আসরের ভেন্যুও চূড়ান্ত করেছে উয়েফা। ২০২৮ সালের ফাইনাল হবে রোমানিয়ার বুখারেস্টে এবং ২০২৯ সালের ভেন্যু হবে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড।
তৃতীয় স্তরের ক্লাব আসর কনফারেন্স লিগের ২০২৮ সালের ফাইনাল হবে তুরিনে (জুভেন্তাস স্টেডিয়াম) এবং ২০২৯ সালের আসর হবে বুদাপেস্টের ৬৭ হাজার আসনবিশিষ্ট পুসকাস এরেনায়।

আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ
বেতনের পেছনে রিয়াল-বার্সেলোনা কত খরচ করতে পারবে