অস্ট্রেলিয়াকে সতর্ক করলেন লারা

অস্ট্রেলিয়াকে সতর্ক করলেন লারা
সিজেডএন স্পোর্টস ডেস্ক

সিরিজের প্রথম টেস্টে পেস আক্রমণ দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুবিধা নিয়েছিল বাংলাদেশ দল। ডারউইনে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে স্বাগতিকরা। দ্বিতীয় টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়া দলকে হুঁশিয়ারি দিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা।
শনিবার (২২ আগস্ট) থেকে ম্যাকয়তে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে জ্যাক ওয়েদারল্ডকে বাদ দিয়ে ম্যাট রেনশকে নেওয়া হয়েছে। এভাবে হুট করে খেলোয়াড় বদলি করতে দেখেই অস্ট্রেলিয়াকে সতর্ক করলেন লারা।
অস্ট্রেলিয়ার গণমাধ্যম ‘কোড স্পোর্টস’ কে দেওয়া সাক্ষাৎকারে লারা বলেন, ‘এক-দুজন খেলোয়াড়ের অবসর সমস্যা নয়। সমস্যা তখনই, যখন অনেকেই একসঙ্গে চলে যায়। যদি একসঙ্গে চার-পাঁচজন মূল ক্রিকেটার বিদায় নেয়, (অস্ট্রেলিয়ার) এই রিজার্ভ দল নিয়ে ঘুরে দাঁড়ানো কঠিন হবে।’
ডেভিড ওয়ার্নারের পর উসমান খাজা অবসর নিয়েছেন। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, নাথান লায়ন, স্টিভ স্মিথদের ক্যারিয়ার শেষের দিকে। তাদের বিদায় অল্প সময়ের ব্যবধানে হলে শূন্যতা তৈরি হতে পারে বলে শঙ্কা লারার।
১৯৯১ সালের ইংল্যান্ড সফরের পর হঠাৎ করেই একে একে বিদায় নেন ভিভ রিচার্ডস, গর্ডন গ্রিনিজ, জেফ ডুজন। একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন ম্যালকম মার্শালও। একঝটকায় বদলে যায় সব। সেই সূত্র ধরেই লারা অস্ট্রেলিয়ানদের সতর্ক করছেন।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের উইকেট নিয়ে যা বললেন গ্রিন