রেকর্ড ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে দিওমান্দে

সিজেডএন স্পোর্টস ডেস্ক

রেকর্ড গড়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে নাম লেখালেন আইভরি কোস্টের তরুণ ফুটবলার ইয়ান দিওমান্দে। লাইপজিগ থেকে ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে রেকর্ড ট্রান্সফার ফিতে দলে ভিড়িয়েছে রিয়াল। তাতে ইতিহাসের সবচেয়ে দামি আফ্রিকান খেলোয়াড়ও হয়েছেন এই তরুণ।
‘দ্য গার্ডিয়ান’ এর প্রতিবেদন অনুযায়ী, দিওমান্দেকে দলে টানতে রিয়ালের খরচ হচ্ছে ১৩৫ মিলিয়ন ইউরো। এই চুক্তির ফলে জুড বেলিংহামকে ছাড়িয়ে ক্লাবের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় বনে গেলেন তরুণ ফরোয়ার্ড।
নিকোলাস পেপের ৭২ মিলিয়ন পাউন্ডের রেকর্ড ভেঙে দিওমান্দে এখন ইতিহাসের সবচেয়ে দামি আফ্রিকান খেলোয়াড়।
রিয়ালের সঙ্গে চুক্তি করতে যাওয়া এই ফরোয়ার্ড গত মৌসুমে লাইপজিগের হয়ে দারুণ পারফর্ম করার পর ২০২৬ বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন। দিওমান্দেকে পেতে আগে থেকেই লড়াইয়ে ছিল ফরাসি ক্লাব পিএসজি। কিন্তু শেষ পর্যন্ত ফরাসি ক্লাবটি এই লড়াই থেকে সরে দাঁড়ায়।
রিয়ালের সঙ্গে তার চুক্তি হতে যাচ্ছে ২০৩১ সাল পর্যন্ত।

বাংলাদেশ সিরিজ নিয়ে রোমাঞ্চিত হ্যাজেলউড