শিরোনাম

৩ মিনিটে ২ গোল শোধ বেলজিয়ামের, খেলা গড়ালো অতিরিক্ত সময়ে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৩ মিনিটে ২ গোল শোধ বেলজিয়ামের, খেলা গড়ালো অতিরিক্ত সময়ে
ম্যাচে সমতা ফেরানোর পর টিলেমান্সের উল্লাস

শেষ-৩২ এর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ৮৫ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল সেনেগাল। মনে হচ্ছিলো বিশ্বকাপ থেকে বেলজিয়ামের বিদায় এখন সময়ের ব্যাপার। তবে তিন মিনিটের মধ্যে ২ গোল করে ম্যাচে সমতা ফেরায় বেলজিয়াম।

৮৬ মিনিটে গোল করেন রোমেলু লুকাকু। ৮৯ মিনিটে হেডে দ্বিতীয় গোলটি করেছেন ইউরি টিলেমান্স। এর আগে ম্যাচের ২৫ মিনিটে হাবিব দিয়ারার গোলে এগিয়ে গিয়েছিল সেনেগাল। দ্বিতীয়ার্ধের শুরুতে (৫১ মিনিটে) দ্বিতীয় গোলও পেয়ে যায় সেনেগাল। গোল করেন ইসমাইলা সার।

নির্ধারিত ৯০ মিনিটে বেলজিয়াম নিয়েছে ১৬টি শট, যার ৪টি ছিল লক্ষ্যে। সেনেগালেরও ১৩ শটের ৪টি লক্ষ্যে ছিল। ৫৩ শতাংশ সময় বল দখলে রাখে বেলজিয়াম।

এখন অতিরিক্ত ৩০ মিনিটে কোন দল এগিয়ে যাবে সেটি দেখার। বেলজিয়াম চাইবে শেষের এই মোমেন্টাম ধরে রাখতে। সেনেগালকে থাকতে হবে আরও বেশি সতর্ক।

/টিই/