আফগানদের দেড়শ, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আফগানদের দেড়শ, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টের পঞ্চম দিনে ব্যাট করছে আফগানিস্তান। ফাইল ছবি

আবুধাবি টেস্টের পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভার। মিরাজের করা এই ওভারের চতুর্থ বলে আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। তাতে খোঁড়াচ্ছিলেন ২০ রান করা এই ব্যাটসম্যান।

আঘাত পাওয়ার পর মাঠে ফিজিও তাঁকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি হাশমতউল্লাহ। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন। মাঠে নামেন ইকরাম আলী খিল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগানিস্তান করেছে ৩ উইকেটে ১৫০ রান। জয়ের জন্য আরও ৩২৯ রান দরকার আফগানিস্তানের। বাংলাদেশের দরকার ৭ উইকেট।

/টিই/