প্রিমিয়ার লিগ: শিরোপা জিতে গিনেস বুকে নাম লেখালেন আর্সেনাল উইঙ্গার
সিটিজেন স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ মে ২০২৬, ২২: ৫২

গত ৩ মৌসুমের টানটান উত্তেজনা আর শেষ মুহূর্তের হতাশা পেরিয়ে অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করেছে আর্সেনাল। দীর্ঘ ২২ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গানারদের এ ঐতিহাসিক ১৪তম শিরোপা জয়ের রাতটি কেবল ক্লাবের জন্যই নয়, টুর্নামেন্টের ইতিহাসেও এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। আর এ গৌরবময় অর্জনের রাতে রেকর্ড বই ওলটপালট করে অনন্য উচ্চতায় নাম লিখিয়েছেন আর্সেনালের তরুণ উইঙ্গার ম্যাক্স ডাউম্যান।
শিরোপা উদযাপনের রাতে মাঠে নামার সময় ডাউম্যানের বয়স ছিল মাত্র ১৬ বছর ১৪৪ দিন। আর এর মধ্য দিয়েই ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার অনন্য গৌরব অর্জন করেন তিনি। এ অভাবনীয় সাফল্য ডাউম্যানকে সরাসরি জায়গা করে দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। এর আগে রেকর্ডটির মালিক ছিলেন ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার ফিল ফোডেন। ফোডেন ১৭ বছর ৩৫০ দিন বয়সে সিটির হয়ে শিরোপার স্বাদ পেয়ে এতদিন রেকর্ডটি ধরে রেখেছিলেন, যাকে এবার পেছনে ফেললেন ডাউম্যান।
শুধু সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হওয়াই নয়, আর্সেনালের জার্সিতে ইংল্যান্ডের শীর্ষ লিগে আরেকটি চোখধাঁধানো কীর্তি নিজের করে নিয়েছেন এ উইঙ্গার। চলতি মৌসুমে এভারটনের বিপক্ষে মাত্র ১৬ বছর ৭৩ দিন বয়সে গোল করে তিনি প্রিমিয়ার লিগের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন। এর মাধ্যমে অবসান ঘটেছে দীর্ঘ ২১ বছর ধরে অক্ষত থাকা এক রেকর্ডের। এর আগে ২০০৫ সালে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এভারটনের হয়ে ১৬ বছর ২৭০ দিন বয়সে গোল করে রেকর্ডটি গড়েছিলেন ফরোয়ার্ড জেমস ভন। ডাউম্যানের এমন অবিশ্বাস্য জোড়া রেকর্ডের রাতে আর্সেনালের দীর্ঘ প্রতীক্ষিত শিরোপা উদযাপন রূপ নিয়েছে এক অনন্য মহাকাব্যে।

/এমএকে/