শিরোনাম

যে কারণে বদলে গেলো মেক্সিকো-ইকুয়েডর ম্যাচের সময়

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
যে কারণে বদলে গেলো মেক্সিকো-ইকুয়েডর ম্যাচের সময়
স্টেডিয়াম ও এর আশপাশে বজ্রপাতের ঘটনা ঘটে

নিজ দলের খেলা দেখতে ম্যাচ শুরুর ৪ ঘণ্টা আগে থেকেই স্টেডিয়ামে আসা শুরু করেছিলেন মেক্সিকোর দর্শক-সমর্থকরা। সঙ্গে ইকুয়েডরের সমর্থকরাও। কিন্ত বৃষ্টিতে ভিজে নিজের সিটে বসেও নির্ধারিত সময়ে ম্যাচে দেখতে পারেননি তারা।

বেরসিক বৃষ্টির মাত্রা বাড়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হন আয়োজকরা।

মেক্সিকো সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচ শুরু হয়নি। এবার বিশ্বকাপে বজ্রপাত সংক্রান্ত নিয়ম হচ্ছে, স্টেডিয়ামের ৮-১০ মাইলের মধ্যে বজ্রপাত হলে ম্যাচ স্থগিত থাকবে। নতুন করে খেলা শুরু করার জন্য ৩০ মিনিটের মধ্যে কোনো বজ্রপাত না হওয়ার শর্ত থাকতে হবে।

পরিস্থিতি উন্নতি হওয়ায় এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছে মেক্সিকো-ইকুয়েডরের শেষ ৩২-য়ের ম্যাচ। অর্থাৎ, বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হয় খেলা।

বৃষ্টি ও বজ্রপাতের কারণে এবারের বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ম্যাচ স্থগিত হলো। এর আগে প্রকৃতির বাধায় পড়েছিল ফ্রান্স-ইরাক ম্যাচ। সেদিন ২ ঘণ্টারও বেশি সময় পর ম্যাচ শুরু হয়েছিল।

/টিই/