সেঞ্চুরির দ্বারপ্রান্তে স্কালোনি

সেঞ্চুরির দ্বারপ্রান্তে স্কালোনি
সিজেডএন স্পোর্টস ডেস্ক

২০১৮ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব পান তৎকালীন সহকারী কোচ লিওনেল স্কালোনি। সেই থেকে স্কালোনির হাত ধরে আলবিসেলেস্তেদের ইতিহাসে যুক্ত হয়েছে একের পর এক সাফল্য।
এবার সেই সাফল্যময় যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন স্কালোনি। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মিয়ামি স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচ খেলবে আর্জেন্টিনা। জাতীয় দলের প্রধান কোচ হিসেবে এটি হবে স্কালোনির ১০০তম ম্যাচ।
খেলোয়াড়ি জীবনেও তেমন উল্লেখযোগ্য সাফল্য না থাকায় অনেকেই স্কালোনির সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে সময়ের সঙ্গে সব সমালোচনার জবাব দিয়েছেন তিনি মাঠের ফলাফল দিয়েই।
এ পর্যন্ত স্কালোনির অধীনে আর্জেন্টিনা খেলেছে ৯৯টি ম্যাচ। এর মধ্যে জয় এসেছে ৭২টিতে, ড্র হয়েছে ১৮টি এবং হার মাত্র ৯টিতে।
স্কালোনির অধীনে আর্জেন্টিনা ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জিতে দীর্ঘ ২৮ বছরের ট্রফিখরা কাটায়। এরপর ২০২২ সালে ইতালিকে হারিয়ে ফিনালিস্সিমা জয় করে দলটি। একই বছরে কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও পরের সব ম্যাচ জিতে ৩৬ বছর পর আবারও বিশ্বকাপের ট্রফি ঘরে তোলে।
এরপর ২০২৪ সালে আবারও কোপা আমেরিকার শিরোপা জেতে স্কালোনির দল। আর এবার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা।

বিশ্বকাপে ইংল্যান্ডের ম্যাচসহ টিভিতে আজকের খেলা