নেইমারকে ১০ নম্বর জার্সি ছেড়ে দিলেন ভিনি

সিটিজেন স্পোর্টস ডেস্ক

হেক্সা মিশনের লক্ষ্যে ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন নেইমার। যদিও চোটের কারণে বিশ্বকাপের আগে দুই প্রীতি ম্যাচে থাকছেন না তিনি। বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের প্রথম ম্যাচে নেইমারের থাকা নিয়ে আছে সংশয়।
এদিকে আসন্ন বিশ্বকাপের জন্য ব্রাজিলের স্কোয়াডের জার্সি নম্বর প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। সেখানে প্রত্যাশিতভাবেই ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সিটি থাকছে নেইমার জুনিয়রের দখলে।
দুই বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে নেইমার। এ সময়ে ১০ নম্বর জার্সিতে দেখা গেছে ভিনিসিয়ুস জুনিয়রকে। তবে তিনি বলেছিলেন, নেইমার দলে ফিরলে তিনি জার্সি নম্বর ছেড়ে দেবেন। সেটিই হলো।
দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা ৩৪ বছর বয়সী নেইমার ১০ নম্বর জার্সিতেই বিশ্বকাপে মাঠ মাতাবেন।
নেইমারের পাশাপাশি বিশ্বকাপ দলে থাকা বাকিদের জার্সি নম্বরও চূড়ান্ত হয়েছে। ভিনিসিয়ুস জুনিয়র এবার মাঠ মাতাবেন ব্রাজিলের বিখ্যাত ‘৭ নম্বর’ জার্সি গায়ে। মাঝমাঠ আগলে রাখার মূল দায়িত্ব যার কাঁধে, সেই অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো পাচ্ছেন ‘৫ নম্বর’ জার্সি।
এদিকে গোলপোস্টের নিচে ব্রাজিলের এক নম্বর পজিশনটি কার, তা নিয়েও ধোঁয়াশা কেটে গেছে। অ্যালিসন বেকারকে দেওয়া হয়েছে ‘১ নম্বর’ জার্সি।

আইপিএল ফাইনালে পার্থক্য গড়ে দিতে পারেন বোলাররা