ফাইনালের আগে মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ফিফা বিশ্বকাপ ফাইনালের মহারণে নামার আগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে প্রশংসায় ভাসালেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির ছবি শেয়ার করে এ পপ সম্রাজ্ঞী জানান, বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে আর্জেন্টাইন মহাতারকা যে ফুটবল শৈলী প্রদর্শন করছেন, তা পুরো ক্রীড়াবিশ্বে এক অনন্য ও অনুপ্রেরণাদায়ী উদাহরণ।
নিজের বার্তায় শাকিরা মেসিকে কেবল একজন সেরা ফুটবলার হিসেবেই আখ্যা দেননি, বরং তাকে কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা ও অদম্য মানসিক শক্তির প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সব সমালোচনা ও বয়সের বাধাকে জয় করে যেভাবে মেসি বছরের পর বছর নিজেকে শীর্ষ পর্যায়ে ধরে রেখেছেন, তা সত্যিই বিস্ময়কর। শাকিরার মতে, প্রতিভা, অধ্যবসায় আর আত্মবিশ্বাস থাকলে যে কোনো অসম্ভবকেই জয় করা সম্ভব, আর মেসি সেটিই মাঠের পারফরম্যান্সে প্রমাণ করে দেখিয়েছেন।
এ প্রশংসাবার্তায় মেসির সফলতার পেছনে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর অনবদ্য ভূমিকার কথাও বিশেষভাবে তুলে ধরেন কলম্বিয়ান এ তারকা। তিনি মনে করেন, দীর্ঘদিনের সঙ্গী আন্তোনেলার নিঃশর্ত ভালোবাসা ও পারিবারিক সমর্থনই মেসিকে মাঠে প্রতিনিয়ত নতুন করে নিজেকে প্রমাণ করার শক্তি জোগায়। শাকিরার এ আবেগঘন বার্তাটি নজর এড়ায়নি আন্তোনেলার। তিনি পরবর্তীতে এটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে মুহূর্তেই তা ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
এদিকে, টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে রবিবার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হাইভোল্টেজ ফাইনালে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা।

ফাইনালে রেফারিং নিয়ে যা বললেন স্পেন কোচ 