আমি সবকিছুতেই জিততে চাই: মার্তিনেজ

আমি সবকিছুতেই জিততে চাই: মার্তিনেজ
সিজেডএন স্পোর্টস ডেস্ক

চেলসির সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। রবিবার (৩০ আগস্ট) চেলসির হয়ে অভিষেকও হয় তার। চেলসি ৪-৩ গোলে হারিয়েছে ব্রাইটনকে। ক্লাবে যোগ দেওয়ার পর নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন মার্তিনেজ।
নতুন ক্লাবে শিরোপা জয়ের লক্ষ্যও জানিয়েছেন তিনি। মার্তিনেজ বলেন, ‘আমি এই ক্লাবে আসতে পেরে দারুণ খুশি। চেলসিতে আসা আমার ও আমার পরিবারের জন্য সহজ সিদ্ধান্ত ছিল। আমি ভীষণ আনন্দিত এবং শুরু করার জন্য অপেক্ষা করতে পারছি না।’
চেলসির হয়ে নিজের লক্ষ্যও স্পষ্ট করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক। তার ভাষায়, ‘আমি এখানে সফল হতে চাই। আমি এমন একজন, আমি যা করি সবকিছুতেই জিততে চাই। আর এই মানসিকতাই আমি এই ক্লাবে নিয়ে আসতে চাই। কারণ এটি এমন একটি ক্লাব, যারা শিরোপা জেতে। তাই আমার সঙ্গে এই ক্লাবের দারুণ মিল রয়েছে।’
২০১০ সালে ১৭ বছর বয়সে আর্সেনালের যুব দল থেকে মূল দলে সুযোগ পান তিনি। বেশ কয়েকটি ক্লাবে ধারে খেলার পর ২০১৯-২০ মৌসুমে আর্সেনালের নিয়মিত হন। ওই মৌসুমে এফএ কাপ জেতেন। ২০২০ সালের সেপ্টেম্বরে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর নিজের সামর্থ্যের প্রমাণ দিতে শুরু করেন মার্তিনেজ।
আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয় ২০২১ সালের জুনে। এরপর থেকে দলটির প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে ৬৭টি ম্যাচ খেলেছেন তিনি। এবার শুরু হলো চেলসি যাত্রা।
আর্জেন্টিনার হয়ে দুটি কোপা আমেরিকা (২০২১ ও ২০২৪) এবং ২০২২ বিশ্বকাপ জিতেছেন মার্তিনেজ।

আতলেতিকোর অনুশীলনে ফিরলেন আলভারেজ