ম্যাচ চলাকালে ইসলামবিদ্বেষী স্লোগান, স্পেনকে ফিফার শাস্তি

সিজেডএন স্পোর্টস ডেস্ক

গেল মার্চে মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচের সময় স্পেনের সমর্থকরা দুইবার ইসলামবিদ্বেষী স্লোগান দেওয়ায় দেশটির ফুটবল ফেডারেশনকে ২০ হাজার ডলার জরিমানা করেছে ফিফা।
আরসিডিই স্টেডিয়ামে ঘটা ওই ঘটনার প্রেক্ষিতে ফিফা শুক্রবার (১৬ অক্টোবর) এই শাস্তির কথা জানিয়েছে।
লা লিগার ক্লাব এস্পানিওলের ঘরের মাঠ হিসেবে পরিচিত এই স্টেডিয়ামে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। ওই ম্যাচ চলাকালীন স্পেনের কিছু সমর্থক স্লোগান দেয়, ‘যে লাফ দেয় না, সে মুসলিম।’
সেই ঘটনায় স্প্যানিশ ফেডারেশন যুক্তি দেয় যে, মুসলিম শব্দটি ‘অপমানজনক বা অবমাননাকর নয়।’ তাদের মতে, সমর্থকদের এই আচরণকে ফিফার ১৫ নম্বর অনুচ্ছেদের (বৈষম্য ও বর্ণবাদী আচরণের সঙ্গে সম্পর্কিত) আওতায় না এনে ১৭ নম্বর অনুচ্ছেদের আওতায় বিবেচনা করা উচিত, যেখানে রাজনৈতিক, আদর্শগত, ধর্মীয় বা আপত্তিকর বার্তার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তবে ফিফার ডিসিপ্লিনারি কমিটি ওই যুক্তি প্রত্যাখ্যান করেছে।
জরিমানা দেওয়ার পাশাপাশি স্পেনকে ঘরের মাঠে তাদের পরবর্তী প্রীতি ম্যাচে স্টেডিয়ামের ১৫ শতাংশ আসন খালি রেখে খেলতে হবে।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার নিয়ে মুখ খুললেন লাউতারো