ইউরো জেতা আমার কাছে বিশ্বকাপের সমান গুরুত্বের: রোনালদো

সিজেডএন স্পোর্টস ডেস্ক

স্পেনের বিপক্ষে মাঠে নামার আগেই ক্রিস্টিয়ানো রোনালদো বলেছিলেন, এটাই শেষ বিশ্বকাপ। ম্যাচ শেষেও জানালেন একই কথা। তবে অবসরের কথা কিছু বলেননি। অবশ্য বয়স ৪১ বছর ছাড়িয়ে যাওয়ায় খুব বেশি দিন যে খেলবেন না এটা স্বাভাবিক।
শেষ ষোলো থেকে বিদায়ের পর মিক্সড জোনে কথা বলেছেন রোনালদো। আপাতত পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা বললেন তিনি, ‘আমি চিন্তা করার আর পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবো। কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেব না, জীবন এগিয়ে যাবে।’
টানা ছয়টি বিশ্বকাপ খেলেছেন রোনালদো। ২৭ ম্যাচে করেছেন ১১ গোল। বিশ্বকাপ শিরোপা না জিতলেও ক্যারিয়ার নিয়ে আক্ষেপ নেই রোনালদোর। বলেন, ‘আমি আমার সেরাটা দিয়েছি, পর্তুগালের জন্য তিনটি শিরোপা জিতেছি। ক্রিস্টিয়ানোর আগে পর্তুগালের কোন শিরোপা ছিল না, তাই আমি খুশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ২০১৬ সালের (ইউরো চ্যাম্পিয়নশিপ) শিরোপাটি, যা আমার কাছে বিশ্বকাপের সমান গুরুত্বের। আমি আমার সেরাটা দিয়েছি, আগামীকাল একটি নতুন দিন হবে এবং জীবন তার নিয়মে চলবে।’

কান্নাভেজা চোখে শেষ রোনালদোর বিশ্বকাপ অভিযান