শিরোনাম

ইয়ামালের বিপক্ষে ফাইনাল খেলা অবিশ্বাস্য ব্যাপার: মেসি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইয়ামালের বিপক্ষে ফাইনাল খেলা অবিশ্বাস্য ব্যাপার: মেসি
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে আয়োজিত আনুষ্ঠানে লিওনেল মেসি

বিশ্বকাপের পর্দা নামতে বাকি আর মাত্র একদিন। বিশ্বজয়ের চূড়ান্ত লড়াইয়ে নামার আগে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ও অধিনায়ক লিওনেল মেসি। সেখানে প্রথমবারের মতো বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ, দলের রণকৌশল এবং প্রতিপক্ষকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন ফুটবলের মহাতারকা।

শৈশবের স্মৃতিচারণ করে লিওনেল মেসি জানান, ফুটবল তারা খেলেছেন প্রচণ্ড আবেগ আর ভালোবাসা নিয়ে। স্কুল, রাস্তা কিংবা যেকোনো ক্লাবেই হোক না কেন, মাঠে নেমে খেলাটা উপভোগ করাই ছিল তাদের মূল লক্ষ্য। ফাইনালের মতো মহাযজ্ঞের চাপের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, তারা কখনই বাড়তি চাপ মাথায় নেন না, বরং মাঠে নেমে স্বাভাবিক খেলাটাই খেলতে চান।

প্রতিযোগিতাপূর্ণ দল হিসেবে জয় সবারই কাম্য হলেও, ফুটবল যে একটি দলগত খেলা এবং এখানে সবসময় জেতা সম্ভব নয়, সেই বাস্তবতার কথাও মনে করিয়ে দেন তিনি। শৈশবেই হারের তেতো স্বাদ থেকে মানুষ ও খেলোয়াড় হিসেবে গড়ে ওঠার শিক্ষা পেয়েছেন বলে জানান মেসি।

আলোচনার এক পর্যায়ে স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামালকে নিয়ে কথা বলেন আর্জেন্টিনার এ জাদুকর। ইয়ামালের শৈশবে তার সঙ্গে তোলা একটি আলোচিত ছবির সূত্র ধরে মেসি বলেন, যখন সে শিশু ছিল, তখন আমি তার একটি ছবি তুলেছিলাম। আর আজ বিশ্বকাপের ফাইনালে তার বিপক্ষে মাঠে নামা সত্যিই এক অবিশ্বাস্য অনুভূতি। ইয়ামালকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় আখ্যা দিয়ে তার সাফল্য কামনা করেন মেসি। তবে ফাইনালে স্পেনের শক্তিশালী ফুটবল শৈলী ও ইয়ামালকে রুখতে আর্জেন্টিনা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে লড়বে এবং একটি দারুণ ম্যাচ উপহার দেওয়ার চেষ্টা করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন এই আর্জেন্টাইন অধিনায়ক।

/এমএকে/