ক্ষোভ ঝাড়লেন স্কালোনি

ক্ষোভ ঝাড়লেন স্কালোনি
সিজেডএন স্পোর্টস ডেস্ক

সবকিছু ঠিক থাকলে রবিবার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্কের নিউজার্সি মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে ফাইনাল খেলবে আর্জেন্টিনা। তবে এর আগে অপ্রত্যাশিত এক চ্যালেঞ্জের মুখে পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপে আর্জেন্টিনার বেস ক্যাম্প ছিল যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে। সেমিফাইনাল ম্যাচের আগেরদিন লিওনেল স্কালোনির দল কানসাসকে বিদায় জানিয়ে আটলান্টায় অবস্থান নেয়। সেখানেই ইংল্যান্ডকে হারায় আলবিসেলেস্তেরা। ফাইনাল খেলতে আগেভাগেই নিউইয়র্কে পৌঁছায় তারা। তবে সেখানে বায়ুদূষণের সতর্কতার মধ্যে পড়তে হয়েছে তাদের। কানাডার ভয়াবহ দাবানলের প্রভাব এখন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে, যার প্রভাব পড়েছে ফাইনালের ভেন্যুতেও। এমন পরিস্থিতিতে অনুশীলনের সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
আগের রাতে নিউজার্সিতে পৌঁছেই শুক্রবার বিকালে অনুশীলনে নামতে হয়েছে তাদের। ফিফার সিদ্ধান্তের কারণে যে সময়ে দলকে অনুশীলন করতে হয়েছে, তা নিয়েই ক্ষোভ স্কালোনির। তিনি বলেন, ‘গত রাত প্রায় ১১টার দিকে আমরা এখানে এসে পৌঁছেছি। আজ ওরা আমাদের এমন একটা সময়ে অনুশীলন করতে বাধ্য করেছে যা আমরা একদমই চাইনি।’
ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচের শহরে পৌঁছানোর পরপরই তীব্র গরমের মধ্যে দুপুরে দলকে অনুশীলনে নামতে হয়। এর সঙ্গে যুক্ত হয়েছে নকআউট পর্বে একের পর এক ম্যাচ খেলার ধকল। খেলোয়াড়দের ক্লান্তি কাটানোর পর্যাপ্ত সময় না মেলাতেই সবচেয়ে বেশি ক্ষুব্ধ আর্জেন্টাইন কোচ।
তবে এখন অনুশীলনের চেয়ে খেলোয়াড়দের বিশ্রামের ওপর জোর দিচ্ছেন বলে জানান স্কালোনি। সেটার ওপর ভিত্তি করেই তিনি খেলোয়াড়দের কী অবস্থা দেখতে চান। ‘কয়েকজন খেলোয়াড় এখনও ১০০ ভাগ ফিট নন, আমরা তাদের অবস্থা মূল্যায়ন করবো,’ যোগ করেন কাতার বিশ্বকাপজয়ী এই কোচ।

হোম জার্সি পরে ফাইনাল খেলবে আর্জেন্টিনা