ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ, থাকছে যেসব আয়োজন

সিটিজেন স্পোর্টস ডেস্ক

আজ পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ-২০২৬ এর। এবারের বিশ্বকাপ একাধিক কারণে ভিন্ন। এবারই প্রথম সর্বোচ্চ ৪৮ দেশ আসরটিতে অংশ নিচ্ছে। এছাড়া বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে একসঙ্গে ৩ দেশের আয়োজক হাওয়াও প্রথম। দেশগুলো হলো মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা। তিনটি দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান।
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এবং কানাডার টরেন্টোতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।
বাংলাদেশ সময় আজ রাত ১টায় বিশ্বকাপের ২৩তম আসরে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিকরা। ম্যাচের আগে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামীকাল ভোরের দিকে। শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিকেরা। তার আগে ভোর সাড়ে ৫টায় সেখানে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
কানাডায় উদ্বোধনী অনুষ্ঠান হবে শুক্রবার (১২ জুন) রাতে। টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় কানাডা মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার। এর আগে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এবারও মঞ্চ মাতাবেন ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত শিল্পী শাকিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক দেশগুলো তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরবেন। মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠানে আদিবাসী শিল্পী, লোকজ পরিবেশনা এবং ঐতিহ্যবাহী কাগজের শিল্প ‘পাপেল পিকাডো’র মাধ্যমে মেক্সিকোর সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হবে। দেশটিতে বিশ্বকাপের ২৩তম আসরের অফিশিয়াল গান ‘ডাই ডাই’ (লেটস গো) গাইবেন শাকিরা। সঙ্গে থাকবেন নাইজেরিয়ান গায়ক বার্না বয়।
বিশ্বকাপে আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলস এবং মানার গান গাওয়ার কথা রয়েছে। দক্ষিণ আফ্রিকার গায়ক ও গীতিকার টাইলা মেক্সিকো সিটির অনুষ্ঠানে অংশ নেবেন।
এদিকে বিশ্বকাপ শুরুর দিনে স্কুল বন্ধ ঘোষণা করেছেন মেক্সিকোর প্রধানমন্ত্রী ক্লদিয়া শেনবাউম। এছাড়া সরকারি কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে টরন্টো স্টেডিয়ামে কানাডার বিভিন্ন গৌরবময় মুহূর্ত ফুটিয়ে তোলা হবে। অনুষ্ঠানে পারফর্ম করবেন সংগীতশিল্পী অ্যালানিস মরিসেট, আলেসিয়া ক্যারা, এলিয়ানা, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, সঞ্জয় (বাংলাদেশি বংশোদ্ভূত), ভেজেড্রিম এবং উইলিয়াম প্রিন্সের মতো শিল্পীরা।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের অনুষ্ঠানে থাকবে ভিজ্যুয়াল ও আকর্ষণীয় গল্পগাথা। অনুষ্ঠানে পারফর্ম করবেন কেটি পেরি, ফিউচার, অ্যানিত্তা, লিসা, রেমা এবং টাইলারের মতো বিশ্বখ্যাত শিল্পীরা।

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর
বিশ্বকাপের আগে বড় জয় আর্জেন্টিনার