শিরোনাম

বুন্দেসলিগায় নয়্যারের অনন্য রেকর্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বুন্দেসলিগায় নয়্যারের অনন্য রেকর্ড
ম্যানুয়েল নয়্যার

ম্যানুয়েল নয়্যারের নামের পাশে যুক্ত হলো বুন্দেসলিগা ইতিহাসে অনন্য রেকর্ড। জার্মানির শীর্ষ ফুটবল লিগে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ২১ মৌসুম মাঠে নেমে ইতিহাস গড়েছেন বায়ার্ন মিউনিখের এই অভিজ্ঞ গোলরক্ষক।

বুন্দেসলিগার নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে বায়ার্ন মিউনিখ ৫-১ গোলে স্টুটগার্টকে হারায়। এটি ছিল বায়ার্নের জার্সিতে নয়্যারের ৬০০তম প্রতিযোগিতামূলক ম্যাচ।

ম্যাচ শেষে নয়্যার বলেন, ‘আমি দারুণ অনুভব করছি। প্রতিদিন দলের সঙ্গে অনুশীলন করা এবং মাঠে নেমে খেলাটা এখনো উপভোগ করি। নতুন মৌসুম এভাবে শুরু করতে পারাটা স্বপ্নের মতো। আমরা ঠিক এমন ফলই চেয়েছিলাম।’

২০০৫ সালের আগস্টে শালকে ০৪-এর হয়ে বুন্দেসলিগায় অভিষেক হয় নয়্যারের। তখন তার বয়স ছিল মাত্র ২০ বছর। ২০১১ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকে জার্মান জায়ান্টদের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৩টি বুন্দেসলিগা শিরোপা জিতেছেন নয়্যার।

/টিই/