শিরোনাম

দিনে ১ ঘণ্টা ফোন ব্যবহার করতে পারবেন পিএসজির খেলোয়াড়রা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
দিনে ১ ঘণ্টা ফোন ব্যবহার করতে পারবেন পিএসজির খেলোয়াড়রা
ডিজিটাল স্ক্রিন থেকে দূরে রাখতে পিএসজির ‘ডিজিটাল ডিটক্স’

তরুণ খেলোয়াড়দের ফুটবল এবং পড়াশোনায় মনোযোগ বাড়াতে ডিজিটাল স্ক্রিন থেকে দূরে রাখতে হবে। ডিজিটাল স্ক্রিন থেকে দূরে রাখতে ভিন্ন এক উদ্যোগ নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। যে কর্মসূচির নাম ‘ডিজিটাল ডিটক্স’।

পিএসজির একাডেমি খেলোয়াড়রা ক্যাম্পাসে ঢোকার পর তাদের সঙ্গে থাকা ফোন আবাসিক বা শিক্ষা দলের সদস্যদের কাছে জমা দেবেন। দৈনিক এক ঘণ্টার বেশি ফোন ব্যবহার করতে পারবেন না তারা।

একাডেমির ১১ থেকে ১৫ বছর বয়সী প্রায় দেড়শ ছেলে-মেয়ে এই কর্মসূচির আওতায় অংশ নেবেন। প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ফোন ব্যবহার করতে পারবেন তারা। এমনকি ফোন ফিরে পাওয়ার জন্য নিজের রুম পরিষ্কার পরিচ্ছন্ন ও গুছিয়ে রাখতে হবে।

তবে শুক্রবার খেলোয়াড়রা বেলা ২টা থেকে ফোন ব্যবহার করতে পারবেন, রাত সাড়ে আটটার পর ফুটবলাররা বিকল্প বিনোদন হিসেবে পিয়ানো বাজাবেন।

মোবাইল ফোন যেন খেলোয়াড়দের ওপর নিয়ন্ত্রণ না করতে পারে, সেই দর্শন থেকে এমন কর্মসূচি সোমবার (৩১ আগস্ট) থেকে শুরু হবে।

১৫ বছরের কম বয়সী স্কুল শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে ফ্রান্স সরকার। এবার পিএসজির অনুশীলনের অংশ হিসেবে যুক্ত হলো ডিজিটাল ডিটক্স।

/টিই/