শিরোনাম

প্রথম ম্যাচেই মেসির মায়ামির হার

সিটিজেন স্পোর্টস ডেস্ক
প্রথম ম্যাচেই মেসির মায়ামির হার
এমএলএসে মৌসুমের প্রথম ম্যাচে হারলো মায়ামি। ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারে (এমএলএস) মৌসুমের উদ্বোধনী ম্যাচে হেরেছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। রবিবার (২২ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলেস এফসির কাছে ৩-০ গোলে হেরেছে দলটি।

প্রথমার্ধে স্বাগতিক লস অ্যাঞ্জেলেসের আধিপত্য ছিল স্পষ্ট। সেই ধারাবাহিকতায় গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন স্ট্রাইকার সন হিউং-মিন। গোলকিপার সেন্ট ক্লেয়ারের সঙ্গে একার লড়াইয়ে সফল হলেও শট নিতে পারেননি। পরে ডেনিস বুয়াঙ্গাকে পাস দিলে তার শটও রুখে দেন মায়ামি গোলকিপার।

কয়েক মিনিট পর সনের পাস থেকে শটে দলকে এগিয়ে দেন ডেভিড মার্টিনেজ।

বিরতির পর মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো পরিবর্তন এনে ম্যাচে ফেরার চেষ্টা করেন। তবে ৭২ মিনিটে মায়ামির গোলকিপারকে কাটিয়ে ব্যবধান দ্বিগুণ করেছেন লস অ্যাঞ্জেলেসের ডেনিস বুয়াঙ্গা। যোগ করা সময়ে নাথান অরডাজ তৃতীয় গোল করে লস অ্যাঞ্জেলেসের বড় জয় নিশ্চিত করেন।

আগামী রবিবার অরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি।

/টিই/