বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের

সিটিজেন স্পোর্টস ডেস্ক

প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া স্পেনের ১৮ বছর বয়সী উইঙ্গার লামিনে ইয়ামাল ট্রফি জয়ের লক্ষ্যে ভক্তদের এক অভিনব প্রতিশ্রুতি দিয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে প্রতিশ্রুতির কথা জানান বার্সেলোনার এই তরুণ তুর্কি। ইয়ামাল জানান, স্পেন চ্যাম্পিয়ন হতে পারলে তিনি টানা তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না। একই সঙ্গে শিরোপা উদযাপনের অংশ হিসেবে ভক্তদের ১০০টি বিটস হেডফোন উপহার দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে ২০২৪ সালের ইউরো জয়ের স্মৃতি স্মরণ করেন ইয়ামাল। তিনি মনে করেন, মেগা আসরের প্রথম ম্যাচে চাপ ও স্নায়ুচাপ থাকাটা খুবই স্বাভাবিক। তবে শুরুর ধাক্কা সামলে ধৈর্য ধরে নিজের খেলায় মনোযোগ ধরে রাখাটাই আসল কৌশল, কারণ বড় টুর্নামেন্ট মানেই দীর্ঘ সময়ের লড়াই।
আলোচিত ব্যালন ডি’অর প্রসঙ্গেও নিজের খোলামেলা অনুভূতি প্রকাশ করেছেন স্প্যানিশ ফরোয়ার্ড। একসময় পুরস্কারটি নিজের করে নেওয়ার স্বপ্ন দেখলেও ইয়ামাল এখন উপলব্ধি করেন, তখনো তিনি যথেষ্ট পরিপক্ব ছিলেন না। তাই উসমান দেম্বেলের জয়কে তিনি বেশ ইতিবাচকভাবেই দেখছেন। ফরাসি এ তারকার সঙ্গে নিজের দারুণ সম্পর্কের কথা উল্লেখ করে ইয়ামাল বলেন, দেম্বেলে তাকে নিয়মিত পরামর্শ দেওয়ার পাশাপাশি কঠিন সময়ে মানসিক সমর্থন জুগিয়েছেন।
বিশ্বকাপের মূল মঞ্চে মাঠে নামার আগে সোমবার (৮ জুন) শেষ প্রস্তুতি ম্যাচে পেরুর মুখোমুখি হবে স্পেন। এরপর মূল আসরের ‘এইচ’ গ্রুপে উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দের বিরুদ্ধে লড়বে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের আগে নতুন রূপে নেইমার