বিশ্বকাপের আগে নতুন রূপে নেইমার

বিশ্বকাপের আগে নতুন রূপে নেইমার
সিটিজেন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ মানে শুধু ফুটবলারদের পায়ের জাদু নয়। এর বাইরেও আছে রঙিন জগৎ। ফুটবলারদের বাহারি রূপ আর ফ্যাশন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি থাকে না। আর নামটা যদি হয় নেইমার, তার চুলের স্টাইল নিয়েও হবে আলোচনা।
বিশ্বকাপের আগমুহূর্তে নিজের চুলের স্টাইলে পরিবর্তন এনেছেন এই ব্রাজিলিয়ান তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট একটি ভিডিও প্রকাশ করেন। পরে নেইমারের নতুন চুলের স্টাইলের আরও ছবি ভাইরাল হয়।
ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী এবার এমন হেয়ারস্টাইল বেছে নিয়েছেন, যা তার ২০১৮ সালের চেনা রূপকে মনে করিয়ে দেয়।
নেইমারের চুলের এই জৌলুসে কি মাঠের পারফরম্যান্সেও ফিরবে? চুলে সোনালি আভা ছড়ালেও সান্তোসের এই তারকার আসল লড়াইটা এখন ফিটনেসের সঙ্গে। নেইমার এখনো পুরোপুরি ফিট হওয়ার লড়াইয়ে আছেন।
চুলে নতুন স্টাইল হলেও নেইমারের শরীর কি প্রস্তুত? নেইমার নিজেই আভাস দিয়েছেন, এবারের ২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

বিসিবি সভাপতি হলেন তামিম ইকবাল