শিরোনাম

প্লেনের ভেতর ৩ ঘণ্টা আটকা ব্রাজিল দল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
প্লেনের ভেতর ৩ ঘণ্টা আটকা ব্রাজিল দল
বিমানবন্দরে আটকে পড়ার আগে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেন ব্রাজিলের খেলোয়াড়রা

আবহাওয়াজনিত কারণে নিউইয়র্ক থেকে মায়ামি পর্যন্ত ব্রাজিল ফুটবল দলের ফ্লাইট ছাড়তে তিন ঘণ্টা দেরি হয়েছে। এই কারণে স্থগিত করা হয় ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির প্রেস কনফারেন্স। নিউইয়র্ক বিমানবন্দর এলাকায় অনেক বৃষ্টি হয়। তাতে বিমানবন্দর থেকে সব ফ্লাইট দেরিতে ছাড়ে। খেলোয়াড়রা তিন ঘণ্টা ধরে বিমানে আটকা ছিলেন। স্থানীয় সময় দুপুর ২টায় বিমানবন্দর ছাড়ার কথা থাকলেও ফ্লাইট উড়াল দেয় বিকাল ৫টায়।

এই বিলম্বের কারণে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ফিফাকে আনচেলত্তি এবং স্ট্রাইকার কুনিয়ার সংবাদ সম্মেলন আয়োজন না করতে অনুরোধ করে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ফিফা ও কনফেডারেশন।

মায়ামি পৌঁছানোর পর হয়তো প্রেস কনফারেন্স করবেন কোচ আনচেলত্তি।

দল মায়ামিতে পৌঁছার কথা স্থানীয় সময় রাত ৯টায়। তার মানে অন্তত ৬ ঘণ্টা বিমানের ভেতরে থাকতে হয়েছে স্কোয়াডকে।

বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ব্রাজিল মুখোমুখি হবে স্কটল্যান্ডের। ম্যাচটি শুর হবে বাংলাদেশ সময় আজ বুধবার (২৪ জুন) দিবাগত ভোর ৪টায়।

/টিই/