বদলে গেলো অধিনায়ক, সাফে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মারিয়া মান্দা। সংবাদ সম্মেলনে নতুন অধিনায়ক বড় স্বপ্নই দেখালেন। প্রত্যাশার চাপ মেনে নিয়ে এই মিডফিল্ডার বললেন, সামর্থ্যের সবটুকু নিংড়ে দিবেন।
ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সোমবার (২৫ মে) শুরু হবে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ আসর। আগামী বৃহস্পতিবার (২৮ মে) মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে বাংলাদেশ। ৩১ মে মুখোমুখি হবে স্বাগতিক ভারতের।
২০২২ সালে বাংলাদেশের প্রথম সাফ জয়ী দলে মাঝমাঠে আলো ছড়িয়েছিলেন মারিয়া। ২০২৪ সালেও তিনি ছিলেন অন্যতম ভরসা। এবার মারিয়া মান্দা মাঝমাঠ সামলানোর পাশাপাশি দলকে নেতৃত্ব দিতে হবে।
মারিয়া বলেন, ‘আসলে বিগত দিনে আমরা খেলে আসছি, আমরা জানি সব দলই অনেক ভালো। তো চাপ থাকবেই। কারণ এখন নতুন করে আবার শুরু হচ্ছে সাফ। তো আমরা চেষ্টা করবো, আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলার। আমরা দুইবার চ্যাম্পিয়ন হয়েছি এবং এখন আবার নতুন করে শুরু হচ্ছে (টুর্নামেন্ট), তো এটা আমাদের জন্য খুবই বড় একটা চ্যালেঞ্জ।’

পাঞ্জাব-কলকাতার স্বপ্ন ভেঙে প্লেঅফে রাজস্থান